হরিয়ানা ও রাজস্থানের মধ্যে মিটল পুরনো বিবাদ, শাহের উপস্থিতিতে যমুনার জল নিয়ে মউ স্বাক্ষর
কিউ ইন্ডিয়া বাংলা– দীর্ঘ বছরের পুরনো যমুনা জল বন্টন বিবাদের অবসান হল। মোদী সরকারের উদ্যোগে অবশেষে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে পুরনো বিবাদের অবসান হল। সোমবার দুই রাজ্যের উপস্থিতিতে দু রাজ্যের মধ্যে একটি সমঝোতাপত্র ও (মউ) স্বাক্ষরিত হয়েছে। শাহের পাশাপাশি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী (জলসম্পদ উন্নয়নমন্ত্রী) সিআর পাটিল, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি এবং সশ্লিষ্ট দুই রাজ্যের জলসম্পদ দফতরের মন্ত্রী ও আধিকারিকেরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এবার নয়া চুক্তির মাধ্যমে বর্ষার মরসুমে হরিয়ানার হাথনিকুণ্ড (তাজাওয়ালা) বাঁধ থেকে অতিরিক্ত যমুনার জল পাইপলাইনের মাধ্যমে রাজস্থানের শেখাবাটী অঞ্চলে (সীকর, চুরু, ঝুনঝুনু জেলা) পৌঁছাবে। এর ফলে দীর্ঘদিনের জলের সঙ্কট ঘুচবে হরিয়ানা সীমান্তে। এই বৈঠকে স্থীর হয়েছে হরিয়ানা, রাজস্থানের পাশাপাশি উত্তরপ্রদেশকে যৌথ ভাবে যমুনার মানসম্মত পরিবেশগত প্রবাহ (ইকো-ফ্লো) সুনিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, হরিয়ানা ও রাজস্থানের মধ্যে যমুনার জল বিবাদ মূলত ১৯৯৪ সালের চুক্তির বাস্তবায়নকে কেন্দ্র করে। ৩২ বছরের পুরনো একটি উচ্চ যমুনা বেসিন চুক্তি, অনুযায়ী বর্ষাকালে হথনিকুন্ড ব্যারাজ থেকে উদ্বৃত্ত যমুনার জল রাজস্থানে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছিল। চুক্তি অনুযায়ী বর্ষায় মরসুমে রাজস্থানের ১,৯১৭ কিউসেক জল পাওয়ার কথা ছিল। কিন্তু হরিয়ানা সরকার পরবর্তী সময় সেই শর্ত পালনে কোনও আগ্রহ দেখায়নি। হরিয়ানার থেকেও রাজস্থান খরাপ্রবণ শেখাবাটি অঞ্চলে জল নিয়ে যাওয়ার কোনও নির্দিষ্ট খাল ও অন্য পরিকাঠামো ব্যবস্থা ছিল না। সেই ৩২ বছরের খরা কাটিয়ে এবার সহমত হল দুই রাজ্যে। যমুনা জল সমস্যার সমাধান হল।
