আজকের দিনেবাংলার আয়না

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে পালাবদল, বিজেপির হাতে সভাধিপতি-সহ নেতৃত্ব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে সোমবার এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হল। সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের মাধ্যমে জেলার রাজনৈতিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক জেলা পরিষদ সদস্য, যার মধ্যে প্রাক্তন সভাধিপতি উত্তম বারিকও রয়েছেন।

নির্বাচন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের অবস্থান। জেলা পরিষদের বৈঠকে দলের সদস্যরা উপস্থিত থাকলেও তাঁরা কোনও প্রার্থী দেননি। ফলে বিজেপির পক্ষ থেকে প্রস্তাবিত বামদেব গুচ্ছাইত সভাধিপতি এবং বাঁশরী পণ্ডিত সহ-সভাধিপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনের পর তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ জানা জানান, দলের প্রতীকে নির্বাচিত সদস্যরা উন্নয়নের স্বার্থে নতুন নেতৃত্বকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত সভাধিপতি বামদেব গুচ্ছাইত দায়িত্ব গ্রহণের পর জানান, জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করাই তাঁর প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রকল্প ও বকেয়া কাজ দ্রুত সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদকে আরও সক্রিয় ভূমিকা নিতে দেখা যাবে বলে তিনি আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *