আজকের দিনেভারত

মজুত রয়েছে পর্যাপ্ত জ্বালানি, যুদ্ধের আঁচ পড়বে না দাবি ভারত সরকারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরান যুদ্ধে ইতিমধ্যে বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। শুধুমাত্র চিন ও রাশিয়ার জন্য হরমুজ প্রণালী খোলা রেখেছে ইরান। অন্য দেশের জাহাজ পার হওয়ার চেষ্টা করলে আগুনে পুড়িয়ে দেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৫০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়েই আসে।

সূত্রের খবর ,প্রতিদিন প্রায় ২৬ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়ে ভারতে পৌঁছয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের বাজারে পেট্রোলিয়াম পণ্য সরবরাহে আপাতত কোনও সংকট হবে না। মঙ্গলবার এই দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিংহ পুরী, ‘‘পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ভারত পুরোপুরি প্রস্তুত।’’ হরমুজ প্রণালী বন্ধ হওয়াতে দেশে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে বলে উদ্বেগ তৈরি হয়। এই প্রসঙ্গে মঙ্গলবার ৩ মার্চ হরদীপ সিং পুরী পরিস্থিতি মোকাবিলায় নয়াদিল্লির প্রস্তুতি ব্যাখ্যা কতে গিয়ে বলেন, ‘‘দেশ জুড়ে পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও মজুতের অবস্থার ক্রমাগত মনিটরিং করার জন্য আমাদের মন্ত্রক ২৪ ঘণ্টার সক্রিয় কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছে ” ।সূত্রের খবর ভারতে এখনো ২৫ দিনের পেট্রোল, ডিজেল মজুত রয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে যেহেতু ভারতের ওপর চাপ বাড়তে পারে সেকারণে বিকল্প পথে পেট্রোলিয়াম পণ্য আমদানির জন্য সক্রিয় হয়েছে । সরকার ধাপে ধাপে পদক্ষেপ করবে জানিয়েছেন পেট্রোলিয়াম দফতরের মন্ত্রী। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতীয় জ্বালানি কোম্পানিগুলি এখন এমন জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দিচ্ছে যা হরমুজ প্রণালীর মাধ্যমে সরবরাহিত হয় না।

হরমুজ প্রণালী দিয়ে পশ্চিম এশিয়া তো বটেই, আমেরিকা এবং ইউরোপেও ভারতের বাণিজ্যের অনেকটা হয়। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে ঘুরপথে পণ্য নিয়ে গেলে পরিবহণের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র তেল সরবরাহ নিয়ে সমস্যা নয় বৈদেশিক বাণিজ্য নিয়েও ভারতের আশঙ্কা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *