আজকের দিনেগ্রীন রুম

হানিমুনে গিয়ে মার, ৬ তলা থেকে ধাক্কা, প্রবাহের বিরুদ্ধে বিস্ফোরক দেবলীনা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- গায়িকা দেবলীনা নন্দী ও বিমানচালক প্রবাহের সম্পর্ক কী এবার পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের পথে হাঁটছে? সেই কথাই সামনে আসছে। একসময় ফেসবুকে যা অহরাত্র স্বামী প্রবাহকে নিয়ে প্রেমের সুন্দর রিলস বানাতে দেখা যেত, সেই দেবলীনাই দাম্পত্য অশান্তির কথা সামনে রেখে বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ। পরে সামনে আসে ভালো নেই দেবলীনা।

সুন্দর সুন্দর রিলসের পিছনে লুকিয়ে ছিল দেবলীনার চোখের জল ও সেইসঙ্গে মেকআপ দিয়ে ঢাকা কালশিটের দাগ। এমনটাই বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেবলীনা। এবার দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে বারুইপুর আদালতে দ্বারস্থ হয়েছেন তিনি। সাংবাদিক বৈঠক করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি।

দেবলীনা আইনজীবী জানিয়েছেন,  গত ২০২৪ সালের ডিসেম্বর মাসে সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দীর সঙ্গে বিমানচালক প্রবাহ নন্দীর বিয়ে হয়। অভিযোগ, তার পর থেকেই মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন প্রবাহ। আইনজীবীদের দাবি, প্রবাহ মদ্যপান এবং মাদকের নেশায় বুঁদ হয়ে থাকতেন। বিমান চালানোর আগের দিন থেকেই মধ্যপান করা শুরু করে দিতেন প্রবাহ। এমনকি ২০২৫ সালের এপ্রিলে হানিমুনে গিয়েছিলেন এই দম্পতি। সেখানেও দেবলীনাকে মারধর করা হয়। এছাড়াও কোনও কারণে অকারণে গায়ে হাত তোলা, হাত মুচড়ে দেওয়া, কনুই দিয়ে ঠেলে দেওয়ার মতো অত্যাচার চালানো হত। একবার নিউটাউনের ফ্ল্যাটের ছ’তলা থেকে তাঁকে ধাক্কা মেরে দেবলীনাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে দেবলীনার গায়ে ছিল কালশিটের দাগ। সেই কারণে লোকসমক্ষে মেকআপ দিয়ে সেই কালশিটের দাগ ঢেকে রাখত বলেই দাবি। সে সংক্রান্ত অডিও এবং ভিডিও ক্লিপ প্রমাণ হিসাবে আদালতে দাখিল করা হবে বলেও জানান আইনজীবীরা। তবে শুধু প্রবাহ নয়, তার বাবা-মাও কথয় কথায় দুর্ব্যবহার করতেন। তাঁকে তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করত বলেই অভিযোগ দেবলীনার। এছাড়া পুত্রবধূ দেবলীনার মাকে নিয়েও তাদের তীব্র আপত্তি ছিল। প্রায় দেবলীনার মাকে ‘কালো’ বলে খোঁটা দিতেন। বাপের বাড়ির লোকজনের থেকে দেবলীনার সম্পর্ক ছেদ করার চেষ্টা করা হত। তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি। মানসিক বিপর্যস্ত হয়ে পড়েন দেবলীনা। আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেন। স্বামীর বিরুদ্ধ আইনি লড়াইয়ের পথে সঙ্গীতশিল্পী দেবলীনা। প্রবাহ যাতে কোনওভাবে বিদেশে গিয়ে গা ঢাকা দিতে না পারেন, তাই তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করারও আর্জি জানানো হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা বিবেচনা করে ‘নেশাতুর’ প্রবাহকে যাতে বিমান চালাতে না দেওয়া হয়, সেই দাবিও করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *