মাঝ আকাশে বিভ্রাট, ওড়ার দু ঘণ্টার মধ্যে অবতরণ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের
কিউ ইন্ডিয়া বাংলা- এবারে ফের যান্ত্রিক বিভ্রাটে এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝ আকাশে এই পরিস্থিতি তৈরি হয়। কন্নুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সউদি আরবের শহর জেদ্দায় উড়ে যাচ্ছিল বিমানটি। যদিও উড়ানের কিছুক্ষণ পড়েই যান্ত্রিক গোলযোগ টের পান পাইলট। তড়িঘড়ি বিমান ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন বিমান চালক। আপৎকালীন অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। নিরাপদে আছেন বিমানে থাকা ১৮০ জন যাত্রী।
বিমানবন্দরের সূত্র জানিয়েছে, ১৬ জুন কান্নুর থেকে জেদ্দাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি দুই ঘণ্টার মধ্যেই ইঞ্জিনে ত্রুটির কারণে ফিরে আসে। নিরাপদে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানটিকে কান্নুড়ে ফিরিয়ে নিয়ে আসা হয়। বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। এদিন সকাল ৭.৪০ নাগাদ কান্নুড় বিমানবন্দর থেকে রওনা দেয়, দু ঘন্টা পরেই অবতরণ করে। সূত্র জানায়, পাইলটরা ইঞ্জিনের সতর্কীকরণ আলো দেখে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
ফ্লাইটটি কান্নুরে নিরাপদে অবতরণ করেছে। তারা জানিয়েছে, পরবর্তী পরীক্ষায় বিমানটির ফুয়েল ফিল্টারে কোনো সমস্যা ধরা পড়ে। তারা আরও জানান, অবতরণের আগে জ্বালানির পরিমাণ কমানোর জন্য বিমানটি কিছুক্ষণ বিমানবন্দরের ওপর চক্কর দেয়।বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন যে, যান্ত্রিক ত্রুটির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফ্লাইটটির ক্রু ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। যাত্রীরা সকলে নিরাপদে আছেন। তাঁদের জন্য পরবর্তী যাত্রার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করছি। যাত্রীদের জন্য জলখাবার ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা পরবর্তী যাত্রার জন্য একটি বিকল্প বিমানের ব্যবস্থা করছি এবং যাত্রীদের জন্য জলখাবার ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং পুনরায় জানাচ্ছি যে, আমাদের কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
