আজকের দিনেভারতরাজনীতি

Congress-Fake News : দিল্লির বৈঠক ঘিরে জল্পনা, তৃণমূল-কংগ্রেস সংযুক্তির খবর ‘ভুয়ো’ বলল কংগ্রেস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কংগ্রেস-তৃণমূল সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে।একদিকে ১০ জুন বুধবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন, অন্যদিকে তার আগের দিনেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেন সোনিয়া গান্ধীর সঙ্গে। এই ধারাবাহিক বৈঠককে ঘিরে বুধবার নানা মহলে আলোচনা শুরু হয়, জাতীয় রাজনীতিতে কি নতুন কোনও সমীকরণ তৈরি হতে চলেছে? তৃণমূল ও কংগ্রেস কি একসঙ্গে মিশে যাবে? এই জল্পনা নিয়েই বৃহস্পতিবার কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল ‘ভুয়ো’ বলে জানিয়ে দেন।

তবে এই দিনদিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেসের সভাপতি ও সাধারণ সম্পাদক কে নিয়ে বৈঠক করেন কংগ্রেসের শীর্ষনেতৃত্ব।দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে দলীয় স্তরে সংযুক্ত হওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি। দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, নিট সংক্রান্ত বিতর্ক এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই বৈঠকে।

একই সুর শোনা গিয়েছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের গলাতেও। তিনি বলেন, সোনিয়া গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু দশকের পুরনো তাঁদের মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক অনেক কথাই হয়েছে। কিন্তু তাদের সাক্ষাৎকে কেন্দ্র করে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার বাস্তব তথ্যের কোন ভিত্তি নেই।

বৈঠক শেষে কংগ্রেস হাইকমান্ড জানায়, আগামী কয়েক মাসের মধ্যে দেশজুড়ে বৃহত্তর জনআন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। জাতীয় ইস্যুগুলিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে লড়াই চলবে কংগ্রেসের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *