আজকের দিনেবাংলার আয়না

রাজ্য গেমসের আর্থিক অনিয়মের অভিযোগে ফের চাপে বিশ্বাস ব্রাদার্স

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মালদা:- মালদায় অনুষ্ঠিত রাজ্য গেমস প্রায় ১৪ মাস আগে অনুষ্ঠিত স্টেট গেমস ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে , তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অভিযোগ, এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই স্টেট গেমস এর প্রধান কর্মকর্তা ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাস।

মালদার ইতিহাসে প্রথমবারের মতো এত বড় মাপের রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হাজার হাজার অ্যাথলিট অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। কিন্তু খেলা পরিচালনার নামে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছিল বলে অভিযোগ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাইয়ের বিরুদ্ধে। খেলোয়াড়দের থাকার ব্যবস্থা, খাবারের মান, পানীয় জলের সংকট থেকে শুরু করে তাদের সাথে দুর্ব্যবহার ঘিরে অসন্তোষ তৈরি হয় বলে অভিযোগ।অনেক প্রতিযোগী মাঝপথেই প্রতিযোগিতা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলেন বলেও অভিযোগ ওঠে।

অ্যাথলিটদের অভিযোগ, তাদের ভালো কোন হোটেলে না রেখে স্থানীয় একটি স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং সেখানে মশার উপদ্রব স্নান,শৌচাগারে জলের অভাব নিয়ে খেলোয়াড়রা ক্ষোভ প্রকাশ করেছিলেন।বিপুল অঙ্কের বাজেট ধরা হলেও বাস্তবে সেই অর্থের বড় অংশ কোথায় খরচ হয়েছে তার স্পষ্ট কোন হিসাব নেই, কিন্তু আয়োজন এর জন্য ৫০ লক্ষ্যেরও বেশি টাকা বাজেট ধরা হয়েছিল। এরপরেও পরে সাড়ে সাত লক্ষ টাকা আয়োজকদের থেকে নেওয়া হয়েছিল বলে দাবি একাংশের। এখনও হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে মঞ্চ, আলো, ক্যামেরা এবং অন্যান্য পরিষেবার সঙ্গে যুক্ত বহু ব্যক্তি বকেয়া পাওনার দাবি করছেন।

মালদা জেলার ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবি, ‘সীমিত সামর্থ্যের মধ্যেও প্রতিযোগিতা সফলভাবে পরিচালনার চেষ্টা করা হয়েছিল এবং কোনও ইচ্ছাকৃত ত্রুটি রাখা হয়নি’।মালদা সফরে মুখ্যমন্ত্রী ১২ জুন আসবেন এবং তার কাছে বিষয়টি উত্থাপন করার কথাও জানিয়েছেন বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি।ক্রীড়া উন্নয়নের নামে বরাদ্দ হওয়া অর্থের অপব্যবহার হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানালেন অম্লান ভাদুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *