এই নিয়ে তৃতীয়বার, ফের হাজিরা এড়ালেন অভিষেক
কিউ ইন্ডিয়া বাংলা:- হাজিরা এড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির ডাকে ভবানী ভবনে এলেন না অভিষেক। এই নিয়ে তৃতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক। রাজ্য-রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য। সই জাল কাণ্ডে ঘিরে রাজনীতিতে বিরাট শোরগোল। অভিষেক সিআইডিকে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি লিখেছেন, বর্তমানের রাজ্যের বাইরে আছি। হাইকোর্টে গিয়েছি। তাই এখন ভবানী ভবনে যেতে পারছি না। জানা গেছে, ডেডলাইনের কিছুক্ষণ আগে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের হাজিরা দেওয়ার জন্য সময় চেয়েছেন তিনি।
উল্লেখ্য, সই জাল কাণ্ড ঘিরে রাজনীতিতে শোরগোল। আজ সিআইডির একটি টিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে গেছেন। রীতিমতো সার্চ ওয়ারেন্ট নিয়েই তারা এই অভিযানে নেমেছেন। টিমে প্রায় ৩০ জন গোয়েন্দা আধিকারিক রয়েছেন। এর মধ্যে ৯ জন কার্যালয়ে প্রবেশ করেছেন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের কার্যালয়েও সিআইডি তল্লাশি অভিযান চলছে।
