আজকের দিনেবিজ্ঞানভারত

Automobile-India : E85 পেট্রোল কি ভবিষ্যতের জ্বালানি? সস্তা ও পরিবেশবান্ধব জ্বালানির পথে ভারত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- E85 পেট্রোল নিয়ে ইতিমধ্যেই ভারতের অটোমোবাইল বাজারে বেশ আলোচনা শুরু হয়েছে। পেট্রোলের দাম যেখানে সাধারণ মানুষের পকেটে চাপ বাড়াচ্ছে, সেখানে কিছুটা সস্তা এবং পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে E85 জ্বালানির কি ভবিষ্যৎ? ভারতের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই E85 জ্বালানি পাওয়া যাচ্ছে আর সেখান থেকেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে—এটা কি সত্যিই ভবিষ্যতের জ্বালানি?

E85 মূলত একটি বিশেষ ধরনের ইঞ্জিন ট্যাঙ্ক ফুয়েল, যেখানে ইথানলের পরিমাণ অনেক বেশি থাকে। এই কারণে ফ্লেক্স-ফুয়েল ব্যবহার করে চলতে সক্ষম গাড়ি E85 পেট্রোল ব্যবহার করতে পারবে। বিশেষজ্ঞদের মতে এই E85 তেলের দাম হতে পারে লিটার প্রতি ৮২ টাকা।এটি পরিবেশের জন্য কম ক্ষতিকর এবং কার্বন নির্গমন কমাতে সাহায্য করে।

এখন বাজারে যে গাড়িগুলো পাওয়া যায়, সেগুলো মূলত E20 পর্যন্ত জ্বালানির জন্য উপযোগী করে তৈরি। ফলে E85 ব্যবহার করতে হলে বিশেষ ধরনের ফ্লেক্স-ফুয়েল ইঞ্জিন প্রয়োজন হয়, যেখানে শুধু ইঞ্জিন নয়, ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল লাইন এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ECU)-তেও আলাদা প্রযুক্তি ব্যবহার করা হয়।

এই কারণে সাধারণ ব্যবহারকারীদের গাড়িতে সরাসরি E85 ব্যবহার করা ঝুঁকিপূর্ণ এবং কার্যত অসম্ভব। বরং এটি ভবিষ্যতের একটি উন্নত প্রযুক্তি হিসেবে ধীরে ধীরে জায়গা করে নেওয়ার চেষ্টা করছে।E85 কি তাহলে ভবিষ্যতে ভারতের প্রধান জ্বালানি হয়ে উঠবে? বিশেষজ্ঞদের মতে, নিকট ভবিষ্যতে এমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। সরকার বর্তমানে E20 জ্বালানিকেই নিয়ে আসছে এবং সেটাই দীর্ঘ সময় ধরে প্রধান জ্বালানি হিসেবে থাকবে বলে ধারা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে E85 আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, বর্তমানে E20দেশের প্রধান জ্বালানি হিসেবে থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *