আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mayor-KMC-TMC : পচা ডিমের ভয়ে ভেস্তে গেল তৃণমূলের কাউন্সিলর বৈঠক, গোপনে মেয়র বাছবে দল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- জনরোষ আর বিজেপির বিক্ষোভের আশঙ্কায় শেষ মুহূর্তে তৃণমূল ভবনে কাউন্সিলরদের বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পচা ডিম ছোড়ার ভয়ে আসতে নারাজ অনেক কাউন্সিলর। ফিরহাদ হাকিমের ইস্তফার পর নতুন মেয়র বাছতে এবার গোপনে স্বাক্ষর অভিযানের পথে তৃণমূল।

রবিবার বিকেল সাড়ে তিনটেয় বাইপাসের ধারে তৃণমূল ভবনে কলকাতার কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়েছিল। নতুন মেয়রের নাম চূড়ান্ত করাই ছিল মূল উদ্দেশ্য। কিন্তু তৃণমূল সূত্রে খবর, বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে এবং ক্ষুব্ধ জনতা কাউন্সিলরদের লক্ষ্য করে পচা ডিম ছুড়তে পারে—এই গোয়েন্দা রিপোর্ট আসে দলের কাছে। এই খবর পাওয়ার পরই অনেক কাউন্সিলর বৈঠকে আসতে অনীহা প্রকাশ করেন এবং উচ্চ নেতৃত্বের কাছে বার্তাও পাঠান। পরিস্থিতি বেগতিক দেখে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেন মমতা। উল্লেখ্য, ফিরহাদ হাকিম ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকার পুরসভাকে ৩ দিনের মধ্যে জানাতে বলেছে, কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না। এর মধ্যেই শোভন চট্টোপাধ্যায়কে ফের মেয়র করার জল্পনা তুঙ্গে।

প্রকাশ্যে বৈঠক করে বিক্ষোভের মুখে পড়তে চাইছে না তৃণমূল। তাই এবার কোনও গোপন জায়গায় কাউন্সিলরদের ডেকে নতুন মেয়র নির্বাচনের জন্য স্বাক্ষর করানোর প্রস্তুতি নিচ্ছে দল। জনরোষের ভয়ে কার্যত ব্যাকফুটে শাসক শিবির। গোপন বৈঠকে শেষ পর্যন্ত কে হন কলকাতার নতুন মেয়র, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *