আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমা

Lagnajita-Swarup :‘আরজি করের প্রতিবাদ করায় আড়াই বছর মঞ্চে উঠতে পারিনি’: স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই বিস্ফোরক লগ্নজিতা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর ফের মুখ খুললেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তাঁর দাবি, আরজি কর কাণ্ডে প্রতিবাদ করায় সরকার তাঁকে ‘ব্যান’ করেছিল। গত আড়াই বছর কোনও লাইভ মঞ্চে গান গাইতে পারেননি তিনি।

স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর লগ্নজিতা বলেন, ‘আর জি করের ঘটনার পরে সরকার আমায় ব্যান করে। মঞ্চে শো করতে গিয়েই সেটা প্রথম বুঝতে পেরেছিলাম। শেষ ২ থেকে আড়াই বছর কোনও লাইভ অনুষ্ঠান, মানে মঞ্চে শো করতে পারিনি।’

লগ্নজিতা জানান, প্রতিবাদের পর প্লেব্যাক করার সুযোগ পেলেও সেই গান মঞ্চে গাইতে দেওয়া হয়নি। শুধু স্টুডিওতেই গাওয়া হয়েছে। এর আগে তৃণমূল কাউন্সিলরের আয়োজিত অনুষ্ঠানে তাঁর বদলে শেষ মুহূর্তে নচিকেতাকে আনা হয়েছিল বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন তিনি।

আরজি কর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে পথে নেমেছিলেন লগ্নজিতা। মানববন্ধন করেছেন, রাত জেগেছেন রাস্তায়। তার জেরেই কাজ হারাতে হয়েছে বলে বারবার অভিযোগ করেছেন তিনি।

এছাড়া পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি অনুষ্ঠানে ‘জাগো মা’ গাওয়ার পর হেনস্থার শিকারও হন লগ্নজিতা। তিনি জানান, গান শেষ হতেই এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে মারতে আসেন। চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গা।’ গোটা ঘটনা দর্শকদের জানিয়ে মঞ্চ ছাড়েন তিনি। পরে পুলিশে অভিযোগও করেছিলেন।

স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর ফের সামনে এল টলিউডে প্রতিবাদীদের ‘ব্যান’ হওয়ার অভিযোগ। লগ্নজিতার দাবি, আরজি করের প্রতিবাদ করায় আড়াই বছর মঞ্চ থেকে সরিয়ে রাখা হয়েছিল তাঁকে। শিল্পীর কণ্ঠ রোধের এই অভিযোগ ঘিরে ফের সরগরম সংস্কৃতি মহল। ‘জাগো মা’ গেয়ে হেনস্থা থেকে মঞ্চানুষ্ঠান বাতিল, প্রতিবাদের মাশুল কি এভাবেই দিতে হয়? প্রশ্ন তুলছেন শিল্পী নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *