Kohli : কোহলির হাতে ট্রফি, বৈভবের ঝুলিতে ৫ পুরস্কার! আইপিএল শেষে কার ভাগ্যে কী জুটল ?
কিউ ইন্ডিয়া বাংলা:- আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে ট্রফি ছাড়াও এবারের আইপিএলে আলাদা করে নজর কাড়লেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। একাই জিতে নিলেন পাঁচটি বড় পুরস্কার। দেখে নেওয়া যাক এবারের আইপিএলে সেরার সেরা কারা।
এক নজরে আইপিএল ২০২৬-এর পুরস্কার তালিকা:
– অরেঞ্জ ক্যাপ: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) ৭৭৬ রান, ১০ লক্ষ টাকা
– পার্পল ক্যাপ: কাগিসো রাবাডা (গুজরাট টাইটান্স) ২৯ উইকেট, ১০ লক্ষ টাকা
– মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস), ১৫ লক্ষ টাকা
– ইমার্জিং প্লেয়ার: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস), ১০ লক্ষ টাকা
– সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) ২৩৭ স্ট্রাইক রেট
– সর্বাধিক ছয়: বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস) ৭২টি ছয়, ১০ লক্ষ টাকা
– সর্বাধিক চার: সাই সুদর্শন (গুজরাট টাইটান্স) ৭৫টি চার, ১০ লক্ষ টাকা
– সেরা ক্যাচ: মণীশ পাণ্ডে (কলকাতা নাইট রাইডার্স), ১০ লক্ষ টাকা
– ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: পাঞ্জাব কিংস
– সেরা স্টেডিয়াম: ইডেন গার্ডেন্স (কলকাতা), ৫০ লক্ষ টাকা
– ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ: বিরাট কোহলি (আরসিবি)
দলগত পুরস্কার মূল্য:
– চ্যাম্পিয়ন: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২০ কোটি টাকা
– রানার্স আপ: গুজরাট টাইটান্স, ১২.৫ কোটি টাকা
– তৃতীয় স্থান: ৭ কোটি টাকা
– চতুর্থ স্থান: ৬.৫ কোটি টাকা
বিরাট কোহলির হাতে উঠল দ্বিতীয় আইপিএল ট্রফি। ফাইনালে ম্যাচের সেরাও তিনি। তবে গোটা টুর্নামেন্টে রাজত্ব করলেন বৈভব সূর্যবংশী। ব্যাট হাতে ৭৭৬ রান, ৭২টি ছয়, ২৩৭ স্ট্রাইক রেট। অরেঞ্জ ক্যাপ থেকে এমভিপি, সব পুরস্কারই গেল তার ঝুলিতে। ১৮ বছর পর প্রথম ট্রফির স্বাদ পাওয়া আরসিবি এখন টানা দুবারের চ্যাম্পিয়ন।
