আজকের দিনেতিলোত্তমা

Agnimitra : বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নামাল কলকাতা পুরসভা, ঘটনাস্থলে মন্ত্রী অগ্নিমিত্রা পাল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শহরে বেআইনি নির্মাণ ভাঙতে ফের অভিযানে নামল কলকাতা পুরসভা। কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিট ও বোসপুকুরে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বেআইনি বাড়ি। ঘটনাস্থলে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, দুটি বাড়িই ‘সোনা পাপ্পু’র।

প্রসঙ্গত, কসবার বিবি চ্যাটার্জি স্ট্রিট ও বোসপুকুরে অভিযান চালায় কলকাতা পুরসভা। সূত্রের খবর, অভিযুক্তদের শনিবার শুনানিতে ডাকা হলেও কেউ হাজিরা দেননি। কসবার এই বাড়ি নির্মাণে সোনা পাপ্পুর হাত রয়েছে বলে সূত্রের খবর। বেআইনি বিল্ডিং ভাঙতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

এদিন বোসপুকুরে দাঁড়িয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আমরা আইডেনটিফাই করেছি। যেটা সম্পূর্ণ অবৈধ। কেএমসি বা সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখার, কোথায় অবৈধ কাজ হচ্ছে, তাঁদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, তাঁদের উপরেও অ্যাকশন নেওয়া হবে।”

আগের সরকারকে নিশানা করে তিনি বলেন, “আগের সরকার ১৫ টা বছর, যে মন্ত্রী যে টিম এই দফতর চালিয়েছে, তাঁরা এই বিষয়গুলো দেখেনি। দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গিয়েছে। কম্প্রোমাইজ করে নিয়েছে। ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে। তাঁদেরও শাস্তি হবে।”

মন্ত্রীর আরও বক্তব্য, “এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার। আজকে যেসব স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার নিতে পারছে, সেটা আমরা নিতে পারছি কারণ সরকারটা আমাদের। পুলিশ আমাদের। এর আগে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে অবৈধ বাড়ি বা জলাজমি বুজিয়ে করা, কোনওকিছুতেই কোনও অ্যাকশন পুলিশ নেয়নি। বা পুলিশকে নিতে দেওয়া হয়নি। সুতরাং এখন সরকার বদলেছে, সরকারকে এখন যা আইনে আছে, আইন ফলো করে কাজ হবে।”

বেআইনি নির্মাণ ও জবরদখল হঠাতে রাজ্যে পালাবদলের পর একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। বেলেঘাটা থেকে বার্নপুর, কোথাও সরানো হচ্ছে দখলদারি, আবার কোথাও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ নির্মাণ। কোথাও কেন্দ্রীয় সংস্থার অফিসে বেআইনিভাবে গড়ে তোলা তৃণমূলের অফিস ভাঙা হয়েছে। আবার কোথাও বিজেপি নেতৃত্বের তত্ত্বাবধানে তৃণমূলের জবরদখল করা জায়গা ফিরে পেয়েছেন গৃহস্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *