Cricket-IPL : ঘরের মাঠে গুজরাট কে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল কলকাতা !
কিউ ইন্ডিয়া বাংলা :- দুর্দান্ত অঙ্গকৃষ রঘুবংশী – ফিন অ্যালেন । এই দুই ব্যাটারের ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। ২৪৭ রানের জবাবে ২১৮ রানে থেমে যায় গুজরাটের ইনিংস। ইডেনে ম্যাচ জিতে প্লে অফের রাস্তা খোলা রাখলো রাহানে – রঘুবংশীরা । আজকে ইডেনে কলকাতার ১০০তম ম্যাচ ছিল। এই ম্যাচটিতে জয় পেয়ে স্মরণীয় করে রাখল নাইট বাহিনী।
গুজরাটের বিপক্ষে কলকাতার নাইট রাইডার্স ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নামে। চোট সারিয়ে দলে ফেরেন বরুণ চক্রবর্তী। বিগত ম্যাচ গুলির মত আজকেও ব্যাট হাতে ব্যর্থ হন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে। মাত্র ১৪ রান করে আউট হয়ে যান তিনি । এর পরে উইকেটে ফিন অ্যালেন ও অঙ্গকৃষ রঘুবংশীর মধ্যে ৯৫ রানের পার্টনারশিপ হয় । মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস হয় অ্যালেনের । ৯৭ রানে আউট হয়ে যান কিউই ব্যাটার । রঘুবংশী ও ক্যামেরন গ্রিন শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন । ৪৪ বলে ৮২ রানে অপরাজিত থাকেন রঘুবংশী। গ্রিন অপরাজিত থাকেন ৫২ রানে । নির্ধারিত কুড়ি ওভারে দুই উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে নাইটরা। গোটা ম্যাচে একাধিক ক্যাচ মিস করেন গুজরাট ফিল্ডাররা । যার খেসারত দিতে হয় তাদেরকে।
রান তাড়া করতে নেমে গুজরাটের দুই ওপেনার ভালো শুরু করে। ব্যক্তিগত ২১ রানের মাথায় রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে যান সাই সুদর্শন । দুর্দান্ত খেলেন অধিনায়ক শুভমন গিল। ইডেনে ৪৯ বলে ৮৫ রানের বড় ইনিংস দেখা যায় গুজরাট অধিনায়কের ব্যাট থেকে। আবারো ব্যাট করতে নামেন সাই সুদর্শন । শেষ পর্যন্ত তিনি ২৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। জোশ বাটলার ৩৫ বলে ৫৭ রান করে আউট হন। গুজরাট টাইটানস নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ২১৮ রান তুলতে সক্ষম হয়। ২৯ রানের ব্যবধানে তারা ম্যাচ হারে ।
চলতি আইপিএলে নাইট রাইডার্স এর এটি পঞ্চম জয়। তাদের পরবর্তী ম্যাচ আগামী ২০মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
