শনিবার মোহনবাগান – কেরালা ম্যাচ দিয়ে আইএসএল
কিউ ইন্ডিয়া বাংলা:- আগামীকাল ১৪ ই ফেব্রুয়ারি শুরু হচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল (ISL) । উদ্বোধনী ম্যাচে সল্টলেক বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসির। বিকেল ৫ টা থেকে ম্যাচের শুরু ।
সাধারণত সেপ্টেম্বর মাসে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল শুরু হয় । বেশ কিছু জটিলতার জন্য এবারে লিগ পিছিয়ে ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে। উদ্বোধনী মাসে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। নতুন হেড কোচ সার্জিও লোবেরার অধীনে খেলবে মোহনবাগান । সুপার কাপ অবধি মোহনবাগান এর কোচ ছিলেন জোসে মোলিনা । সুপার কাপে প্রত্যাশিত ফল না করায় তাকে ছাঁটাই করা হয় । তার বদলে দায়িত্ব দেওয়া হয় ওড়িশা এফসির প্রাক্তন কোচ সার্জিও লোবেরাকে । এবারে মোহনবাগানের জার্সিতে বেশ কিছু খেলোয়াড়ের এবারের আইএসএলে অভিষেক হতে চলেছে ডিফেন্ডার মেহতাব সিং , লেফটব্যাক টেকাহ্যাম অভিষেক সিং, ফরওয়ার্ড কিয়ান নাসিরি ও ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো।
লোবেরা ভারতীয় ফুটবলে পরিচিত নাম। মূলত আক্রমণাত্মক ছকেই তিনি খেলাতে পছন্দ করেন তার দলকে ।
৪-৩-৩ ছকে শুরু করতে পারে মোহনবাগান। গোলরক্ষকের ভূমিকা নিশ্চিত ভাবে থাকবেন বিশাল কাইথ। ডিফেন্সের চারজন খেলোয়াড় হতে পারেন টম আলড্রেড, অ্যালবার্টতো রড্রিগেজ , শুভাশিস বোস ও অভিষেক সিং । মাঝ মাঠে লিস্টন কোলাসো , সাহাল আব্দুল সামাদ ও আপুইয়া । আপফ্রন্টে খেলতে পারেন রবসন রবিনহো, দিমিত্রি পেট্রাতোস ও জেমি ম্যাকলারেন । পরিবর্ত হিসাবে জেসন কামিংস, মনবীর সিং , কিয়ান নাসিরি , অনিরুদ্ধ থাপাকে ব্যবহার করতে পারেন কোচ লোবেরা।
দর্শকরা ফ্যানকোড অ্যাপে ম্যাচের সম্প্রচার দেখতে পারবেন ।
