আজকের দিনেভারত

নিট ইস্যুতে আজ চতুর্থ দিনে সোনম ওয়াংচুকের অনশন, সোশ্যাল মিডিয়ায় বার্তা পরিবেশবিদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- আজ চতুর্থ দিনে পড়ল লাদাখের পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে অনশন। নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের দুর্নীতিতে সরব হয়েছে গত রবিবার দিল্লির যন্তরমন্তরের সামনে অনশনে বসেছেন তিনি। এখানেই পরীক্ষায় একাধিক অনিয়মের জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ২০ জুন বিক্ষোভ করে আসছে।

এদিন সোনম ওয়াংচুক সোশ্যাল মিডিয়া সমস্ত দেশবাসীর উদ্দেশে জানিয়েছেন, তিনি ভালো আছেন। তার রক্তচাপ একটু কম আছে। দিল্লিতে খুব গরম। তাই ডিহাইড্রেশনের মতো হয়েছে। খাবার বন্ধ আছে আই সুগার লেভেলও কিছুটা ড্রপ করেছে।‘

অনশন ধর্মঘটের আগে সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছিলেন যে, তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে মিঃ ওয়াংচুকের সঙ্গে রাজঘাটে গিয়েছিলেন। এর পরপরই, ওয়াংচুক ছাত্রদের জন্য ন্যায়বিচার চেয়ে এবং মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন।

তাঁর দাবি, দেশের উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া যেন সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায্য ও দুর্নীতিমুক্ত হয়। সাম্প্রতিক সময়ে পরীক্ষা পরিচালনা নিয়ে ওঠা নানা অভিযোগের প্রেক্ষিতে তিনি এই প্রতীকী আন্দোলন শুরু করেছেন।

ওয়াংচুকের বক্তব্য, পরীক্ষা ব্যবস্থার ওপর শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তিনি মনে করেন, মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হলে পরীক্ষা পরিচালনায় জবাবদিহি, প্রযুক্তিগত নিরাপত্তা এবং স্বচ্ছতা আরও জোরদার করতে হবে।

তাঁর এই অনশনকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী ও নাগরিক তাঁর দাবির প্রতি সমর্থন জানালেও, সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়নি। শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা রক্ষায় প্রয়োজনীয় সংস্কারের দাবি আরও জোরালো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *