আজকের দিনেতিলোত্তমা

ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে প্রতারণা, ধৃত ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ব্যাংক কর্মী পরিচয় দিয়ে প্রতারণার ঘটনা দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে । এবার আনন্দপুর থানা এলাকার এক ব্যবসায়ীর সাথে ক্রেডিট কার্ডের বকেয়া সেটেলমেন্ট করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতানো হয়েছে । প্রতারণার সাথে যুক্ত ওই ভুয়ো ব্যাংক কর্মী নাফিসা আলিকে গত ২৮শে জানুয়ারি রাতে গ্রেফতার করেছে আনন্দপুর থানা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা ক্রেডিট কার্ডের টাকা সেটেলমেন্ট করে দেওয়ার কথা বলে আনন্দপুর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে আসে । নিজেকে সে এক নামী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী বলে পরিচয় দেয় ,এবং নিজের নকল আইডি কার্ড ওই ব্যবসায়ীকে দেখায়। ব্যবসায়ীর আস্থা অর্জন করার পরে তার থেকে বিভিন্ন তথ্য জেনে অনলাইনে এক লক্ষের ও বেশি টাকা অন্যত্র ট্রান্সফার করে দেয় ।
অভিযোগকারী ব্যবসায়ী কয়েকদিন পর ব্যাংকে গিয়ে জানতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গিয়েছে । এবং এটি জানার পরেই তিনি অভিযোগ করেন স্থানীয় আনন্দপুর থানায়। এবং তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে অভিযুক্ত ওই মহিলা নাফিসা আলিকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *