আজকের দিনেবাংলার আয়না

নদীর খাঁড়িতে ভেসে এল নরকঙ্কাল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ- নদীর খাঁড়িতে ভেসে এল নরকঙ্কাল। তা নিয়ে গ্রামের মানুষের মধ্যে হইচই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বালুরঘাটের আত্রেয়ী নদীতে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। ইতিমধ্যে ওই নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশ এখন খতিয়ে দেখছে কঙ্কালটি আসলে মানুষের কিনা! পুলিশ আপাতত তা উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সকাল থেকে খবর পাওয়ার পর থেকেই স্থানীয় মানুষরা নদীর তীরে ভিড় জমাতে শুরু করেছেন। মানুষের মনে আতঙ্ক দেখা দিয়েছে। প্রসঙ্গত, বালুরঘাট শহরের মাঝ বরাবর বয়ে গিয়েছে আত্রেয়ী খাঁড়ি বা ডাঙ্গা খাঁড়ি। বালুরঘাট জোড়া ব্রিজ সংলগ্ন খাঁড়িতে এদিন সকালে নরকঙ্কাল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এরপরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ বিশাল বাহিনী। স্থানীয় এক বাসিন্দা বলেন, এমনভাবে নদীর জলে ভেসে আসছিল কঙ্কালটা, স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কঙ্কাল হয়ে গিয়েছে শরীর, তারে মানে মৃত্যু তো অনেক আগেই হয়েছে। কিন্তু একটা বিষয়ে সন্দেহ হচ্ছে, আদৌ এই কঙ্কাল আসল নাকি নকল কোনও পরীক্ষার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *