গ্রাহকদের গহনা হাতালেন খোদ ব্যাঙ্ক ডেপুটি ম্যানেজার
কিউ ইন্ডিয়া বাংলা :- ভয়ংকর কান্ড ঘটিয়েছেন একটি ব্যাংকের ডেপুটি ম্যানেজার। গ্রাহকদের জমা রাখা সোনা আত্মসাৎ করে জুয়ায় লাগানোর অভিযোগ উঠে এসছে । সরানো গয়নার বাজার মূল্য বর্তমানে প্রায় সাড়ে তিন কোটি টাকা । অভিযুক্ত ওই ডেপুটি ম্যানেজার বর্তমানে পুলিশের কাছে গ্রেপ্তার ।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ব্যাঙ্গালোরের একটি নামি ব্যাংকে । গ্রাহকদের জমা রাখা প্রায় ২৭৮০ গ্রাম সোনার গয়না, জুয়া খেলার জন্য বন্ধক রেখেছিলেন ওই ব্যাংকের ডেপুটি ম্যানেজার । যা একেবারে বেআইনি । সম্প্রতি ওই প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে । আর যা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে । গত ৫ ই ফেব্রুয়ারি ব্যাংকের চিফ ম্যানেজার অভিযুক্ত ওই ডেপুটি ম্যানেজারের বিরুদ্ধে ব্যাঙ্গালোরের গিরিনগর থানা অভিযোগ করেছিলেন । ওই অভিযোগে বলা হয়েছিল গ্রাহকদের ২৭৮০ গ্রাম সোনার গয়না ব্যাংকের লকার থেকে সরিয়ে নিয়েছেন ব্যাংকের ডেপুটি ম্যানেজার। এবং এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছুই জানায়নি সে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ , জানা যায় লকার থেকে সরানো গ্রাহকদের সোনার গয়না একটি ফিনান্স সংস্থায় বন্ধক রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে এটাও উঠে অনলাইনে জুয়া খেলার সঙ্গে যুক্ত ছিলেন অভিযুক্ত ওই ডেপুটি ম্যানেজার ।
পুলিশের সূত্র মারফত জানা গেছে, অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা সোনার গয়নাগুলি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৭০০ গ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে যে ফিনান্স কোম্পানিতে সোনা বন্ধক রাখা হয়েছিল সেখান থেকে উপযুক্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না । যার জন্য তদন্তে বিলম্ব হচ্ছে । এরপর আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে। ঘটনায় আইনি পথে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকদের উদ্দেশ্যে পুলিশ জানায় ব্যাংকের লকারে রাখা সোনা ঠিকমতো আছে কিনা তারা যেন সকলে দেখে নেন ।
প্রতারণার অনেক ঘটনা দেশে প্রতিনিয়ত ঘটে চলেছে । কিন্তু একজন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের ঘটনায় জড়িয়ে পড়া অত্যন্ত লজ্জার নজির তৈরি হলো গোটা দেশে। যা নিয়ে সকলে ছি ছি করছে।
