আজকের দিনেখেলা

আজ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ চলতি আই এস এল এর প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার শুরু হবে।মোহনবাগানের মত তাদের লক্ষ্য হবে জয় দিয়ে লিগ অভিযান শুরু করা। কিন্তু প্রতিরক্ষা নর্থইস্ট ইউনাইটেড এফসি শক্তিশালী প্রতিপক্ষ, ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সেই কথাই বললেন লাল হলুদ শিবির এর কোচ অস্কার ব্রুজো।

আই এস এল এর প্রথম ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গলের অন্যতম খেলোয়ার মহম্মদ রশিদ বলেন ” আমি খুব উত্তেজিত, আমাদের দলের নির্দিষ্ট লক্ষ্য আছে আপাতত আমরা কালকের ম্যাচ নিয়ে ভাবছি” । নির্ধারিত সময়ের অনেক পরেই আইএসএল শুরু হওয়ার প্লেয়ারদের জং কাটানোটা কিছুটা কঠিন । খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস ও ছন্দ ফিরে পেতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে ।
মরশুম শুরুর আগেই ইস্টবেঙ্গল চোট সমস্যায় ভুগছে। একাধিক খেলোয়াড়কে চোটের জন্য কিছু বাইরে কাটাতে হবে। নাওরেম মহেশ সিং, কেবিন সিবিলে, সৌভিক চক্রবর্তী এদেরকে বেশ কিছু ম্যাচে পাওয়া যাবে না । তবে এই নিয়েও বেশি চিন্তা করতে নারাজ কোচ অস্কার । তুমি বলেন পরিবর্ত হিসেবে যারা নামবেন তারা যথেষ্ট ভালো পারফর্ম করবেন ।

আইএসএল শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত এই ট্রফি জয় করতে পারেনি লাল হলুদ শিবির । এছাড়াও শেষ তার ট্রফি জিতেছিল ২০২৩ সালে সুপার কাপ । দীর্ঘদিন ইস্টবেঙ্গল এর কোন বড় সাফল্য নেই । এ প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোর্স অস্কার বলেন “আমি শেষ বার দায়িত্ব নিয়েছিলাম লিগের মাঝ পথে এবার শুরু থেকেই আছে আমরা আশা করছি এবার ইতিবাচক ফলাফল হবে” ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *