আজকের দিনেবিশ্বভারত

Ukraine Attack : কৃষ্ণসাগরে জ্বলছে ভারতীয় নাবিকদের জাহাজ, ইউক্রেনের হামলায় কড়া প্রতিক্রিয়া বিদেশমন্ত্রকের

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রুশ-ইউক্রেন যুদ্ধে ইতি টানতে শান্তিপ্রস্তাব দিয়েছে (Ukraine Attack) ভারত। এই আবহেই কৃষ্ণসাগরের উপকূলে ড্রোন হামলার মুখে পড়ল ভারতীয় নাবিক থাকা একটি তেলবাহী ট্যাঙ্কার। অভিযোগ, ইউক্রেনের ড্রোনই আছড়ে পড়ে জাহাজটিতে। ঘটনার কড়া নিন্দা করেছে (Ukraine Attack) নয়াদিল্লি। রুশ সরকারের তরফে জানানো হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী তেলবাহী (Ukraine Attack) ট্যাঙ্কারটিতে ২৩ জন ভারতীয় নাবিক ছিলেন। কৃষ্ণসাগরের উপকূলে সোচির কাছে আচমকা জাহাজটির উপর আছড়ে পড়ে একটি ইউক্রেনীয় ড্রোন। সঙ্গে সঙ্গে সাগরের উপরই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। (Ukraine Attack) এতে বিপুল পরিমাণ তেল থাকায় আগুন মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার নেয়।

 

এই হামলার বেশ কয়েকটি ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে (Ukraine Attack) ছড়িয়ে পড়েছে, যদিও সেগুলির সত্যতা যাচাই করা হয়নি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সমুদ্রের মাঝখানে উজ্জ্বল কমলা রঙের আগুনের শিখা আকাশ ছুঁয়েছে, কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকেছে চারপাশ। (Ukraine Attack) রুশ নৌবাহিনী ও উদ্ধারকারী দল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর (Ukraine Attack) কাজ শুরু করে।

 

জানা গিয়েছে, জাহাজে থাকা সমস্ত ২৩ জন ভারতীয় নাবিককেই (Ukraine Attack) নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে হামলার জেরে কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষত ভারতীয় (Ukraine Attack) নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কৃষ্ণসাগর অঞ্চলে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে। রাশিয়া ও ইউক্রেন একে অপরের বাণিজ্যিক জাহাজকে (Ukraine Attack) লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ।

 

এই হামলার কড়া নিন্দা করেছে মোদি সরকার। বিদেশমন্ত্রকের (Ukraine Attack) মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতিতে বলেন, “বিগত কয়েকদিনে আমরা কৃষ্ণসাগর অঞ্চলে একের পর এক হামলা দেখেছি। আমরা কড়া নিন্দা জানাই। সাধারণ নাবিকদের জীবন বিপন্ন হচ্ছে।” তিনি আরও (Ukraine Attack) বলেন, আলোচনা ও কূটনীতিই অগ্রগতির একমাত্র পথ। প্রধানমন্ত্রী বারবার অন্তহীন যুদ্ধের সমাপ্তির কথা বলেছেন এবং শান্তি প্রতিষ্ঠার (Ukraine Attack) লক্ষ্যে ভারত রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *