আজকের দিনেবিশ্বভারত

Omar Abdullah : প্রশাসক হিসেবে রজত জয়ন্তী মোদির, অভিনন্দন জানিয়ে বড় বার্তা ওমর আবদুল্লাহর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Omar Abdullah)। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে যাত্রা শুরু, তারপর ১৩ বছর রাজ্য সামলে ২০১৪ থেকে দেশের প্রধানমন্ত্রী। এই রজত জয়ন্তীতে মোদির দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রশংসায় (Omar Abdullah) পঞ্চমুখ হলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

 

বুধবার শ্রীনগরে এক সাংবাদিক বৈঠকে ওমর বলেন, (Omar Abdullah) “টানা ২৫ বছর ধরে নির্বাচনী সাফল্য ধরে রাখা এবং জাতীয় নেতৃত্বের পর্যায়ে উঠে আসা মোটেও সহজ কাজ ছিল না।” তাঁর কথায়, “তিনি এমন কিছু তো করেছেনই, যার ফলস্বরূপ ওঁকে টানা ২৫ বছর ধরে কেন্দ্র ও নিজের রাজ্যের (Omar Abdullah)মানুষ সমর্থন দিচ্ছেন। ২৫ বছর ধরে জয়ের ধারা অব্যাহত রাখা কোনও সাধারণ বিষয় নয়।” ওমর আরও বলেন, “মানুষ বারবার (Omar Abdullah) তাঁকে ভোট দিয়েছে এবং এভাবেই তিনি জাতীয় পর্যায়ে পৌঁছেছেন। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সহকর্মীদের পক্ষ (Omar Abdullah) থেকে তাঁকে অভিনন্দন জানাই।”

 

তবে অভিনন্দনের পাশাপাশি জম্মু-কাশ্মীরের ভোটার তালিকা (Omar Abdullah)সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওমর। আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে বুধবার দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘বিকশিত (Omar Abdullah) ভারত সঙ্কল্প সভা’য় প্রশাসক হিসেবে নিজের লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর মুখে বারবার শোনা যায় ‘উই উইল ডু ইট’ স্লোগান। আগামী দিনে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে (Omar Abdullah)আত্মপ্রকাশ করবে বলেও জানান মোদি।

 

প্রশাসক মোদির ২৫ বছরের এই মাইলফলককে সামনে রেখে (Omar Abdullah)দেশজুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। দল এই সাফল্যকে ২০৪৭-এর উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করতে চাইছে। বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী হলেও মোদির এই দীর্ঘ রাজনৈতিক স্থায়িত্বকে কুর্নিশ (Omar Abdullah)জানালেন ওমর আবদুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *