আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

English Bazar : মাত্র ৩ কাউন্সিলর, তবুও পুরসভা দখল! ইংরেজবাজারে ইতিহাস গড়ল বিজেপি

কিউ ইন্ডিয়া বাংলা, ইংরেজবাজার:- নজিরবিহীন ঘটনা মালদায়। মাত্র ৩ জন কাউন্সিলর নিয়েই ইংরেজবাজার (English Bazar) পুরসভা দখল করল বিজেপি। নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ি। (English Bazar) তাঁকে সমর্থন করলেন দলত্যাগী ১১ জন তৃণমূল কাউন্সিলর। কয়েকদিন আগে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এরপর ভাইস চেয়ারম্যান(English Bazar) সুমালা আগরওয়াল পুরসভার দায়িত্ব সামলাচ্ছিলেন।

 

বুধবার ছিল নতুন চেয়ারম্যান নির্বাচন। তার আগেই বড় ধাক্কা (English Bazar) তৃণমূলে। বুধবার দুপুরে দলবদ্ধভাবে মালদা জেলা প্রশাসনিক ভবনে গিয়ে সদর মহকুমাশাসক শম্ভুনাথ সরকারের হাতে পদত্যাগপত্র তুলে দেন ১১ জন তৃণমূল কাউন্সিলর। এঁদের মধ্যে ছিলেন(English Bazar) সুমালা আগরওয়ালও। পদত্যাগের পর নিজেদের নির্দল কাউন্সিলর হিসেবে দাবি করেন তাঁরা। এরপর পুরসভার চেয়ারম্যান নির্বাচনে হাজির হন তাঁরা। অম্লান ভাদুড়ির নাম চেয়ারম্যান(English Bazar) হিসেবে প্রস্তাব করেন বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায়। তাঁকে সমর্থন করেন বিজেপির কাউন্সিলর কৃষ্ণা নাথ। দলত্যাগী ১১ জন (English Bazar) কাউন্সিলরও তাঁকেই সমর্থন জানান। ফলে ৩ জন কাউন্সিলর থাকা বিজেপির হাতেই চলে যায় পুরসভা।

 

উল্লেখ্য, ২৯ আসন বিশিষ্ট ইংরেজবাজার পুরসভায় গত নির্বাচনে তৃণমূলের প্রতীকে ২৫ জন জয়ী(English Bazar) হয়েছিলেন। বিজেপির কাউন্সিলর ছিলেন মাত্র ৩ জন। একজন নির্দল প্রতীকে জিতেছিলেন। ২ বছর আগে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। একসঙ্গে ১১ জন কাউন্সিলরের(English Bazar) দলত্যাগে ইংরেজবাজার পুরসভার রাজনৈতিক সমীকরণে বড় রদবদল হল। এই ঘটনা আরও একবার প্রমাণ করলো রাজ্যে 2026 এর বিধানসভা(English Bazar)  নির্বাচনের পর তৃণমূলের ভরাডুবি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *