Suvendu-Adani : রাজ্যে স্বাস্থ্যে বড় বিনিয়োগ আদানির ! নিউ টাউনে ২০০০ শয্যার হাসপাতাল ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর !
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যের পূর্বতন সরকারের আমলে সিঙ্গুরের পর রাজ্যে বড় শিল্প বিনিয়োগের খরা। পালাবদলের পরএবার সেই জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে হাত বাড়াল আদানি গোষ্ঠী। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, নিউ টাউনে ২০০০ শয্যার অত্যাধুনিক হাসপাতাল তৈরি করবে আদানি। যার অর্ধেক শয্যা থাকবে একেবারে বিনামূল্যে দরিদ্র রোগীদের জন্য।
ভবানীপুরে আলিপুর নাগরিক সমিতির আলোচনাচক্রে মুখ্যমন্ত্রী বলেন, “আদানি লিখিত ভাবে প্রতিশ্রুতি দিয়েছে ২০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল তৈরি করবে নিউ টাউনে। তাতে ১০০০ শয্যা গরিবদের জন্য থাকবে। ১০০০ শয্যা বাণিজ্যিক ভাবে ব্যবহার হবে।”
পূর্বতন সরকারের আমলে তাজপুরে গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগে আগ্রহ দেখালেও তা বাস্তবায়িত হয়নি আদানির। এবার নতুন সরকারের হাত ধরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতেই বিনিয়োগ আসছে।
শিল্পের হাল ফেরাতে তৎপর নতুন সরকার। শুভেন্দু বলেন, “পশ্চিমবঙ্গে সব আছে। সব সুযোগসুবিধা আছে। নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসুন। জমি আপনার হাতে রয়েছে, না কি জমি দরকার, তা আমাদের জানান।” তিনি শিল্পপতিদের আহ্বান জানান রাজ্যে বিনিয়োগের জন্য। আশ্বস্ত করেন, শিল্পের স্বার্থে যা সাহায্য দরকার সরকার দেবে। কোনও সমাজবিরোধী ব্যাঘাত ঘটালে সরকার কড়া ব্যবস্থা নেবে।
রাজ্যের ঋণের বোঝা এবং সামাজিক প্রকল্পের কথাও তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এর মধ্যেও বাজেটে শিল্পের জন্য সিঙ্গল উইন্ডো, জমি বিক্রয় এবং ১০ কোটির বেশি বিনিয়োগকারীদের জন্য লাইসেন্স সংক্রান্ত সুবিধা রাখা হয়েছে।
আদানির এই ২০০০ শয্যার হাসপাতাল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় বড় সংযোজন হতে চলেছে। ১০ বেড দরিদ্রদের জন্য রাখার ঘোষণা নিঃসন্দেহে স্বস্তি দেবে সাধারণ মানুষকে। বিনিয়োগের দিক থেকে রাজ্যে নতুন জমানার শুর ইঙ্গিত হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।
