Shweta-Sushant Singh : ‘ভাই বেঁচে আছে’ হঠাৎ এই কথা কেন বললেন সুশান্তের দিদি ?
কিউ ইন্ডিয়া বাংলা- সুশান্ত রাজপুত। বলিউডের সেই সদা হাস্যময় মুখের ছেলেটি আজও মানুষের হৃদয়ে রয়েছে। ২০২০ সালের ১৪ জুন। এক মনখারাপ করা খবর দিয়েছিল বলিউড। প্রায় কয়েকঘণ্টা ধরে মানুষের মনে হয়েছিল, এই খবর মিথ্যা! কিন্তু না। সকলের সেই আশা ভুল প্রমাণ হয়। সুশান্ত রাজপুত নেই। পৃথিবীতে চিরবিদায় নিয়েছেন। তবে আজও তার মৃত্যু একটি রহস্য। ৩৪ বছর বয়সি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয় তার ফ্ল্যাট থেকে। তাঁর এই অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড সহ তাঁর অজস্র অনুরাগী। ঘটনার পর আজ ৬ বছর পেরিয়ে গেছে। ভাইয়ের মৃত্যুতে সুশান্তের দিদি শ্বেতা সিং সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ হয়ে পোস্ট করলেন। রামের রূপে তিনি দেখলেন তাঁর ভাইকে।
শ্বেতা আরও লেখেন, সময়ের সঙ্গে তিনি একটি উপলব্ধি করেছেন— ভালবাসা সময়ের নিয়ম মানে না। তাঁর মতে, কোনও মানুষ শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও তার বিশুদ্ধ আত্মার প্রভাব অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে থাকতে পারে। শ্বেতার আরও সংযোজন, যখনই কেউ রাগের পরিবর্তে সহমর্মিতা, অজ্ঞতার পরিবর্তে জ্ঞান, হতাশার পরিবর্তে আশা কিংবা বিচার করার বদলে ভালবাসাকে বেছে নেয়, তখনই সে সুশান্তের আদর্শের একটি অংশ জীবন্ত হয়ে ওঠে। সুশান্তের উত্তরাধিকারকে সম্মান জানিয়ে সুশান্তের দিদি লেখেন, সুশান্তের প্রতি দুঃখ প্রকাশ না করে, উচিত ও যে মূল্যবোধ ধারণ করেছিল, সেগুলিকে নিজের জীবনে অনুসরণ করা। সেটাই ওকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। শেখা থামানো যাবে না। নির্ভয়ে স্বপ্ন দেখতে হবে। এই পৃথিবী যেন আপনার হৃদয়কে কঠোর করে তুলতে না পারে। জীবনের প্রকৃত মূল্য তার দৈর্ঘ্যে নয়, বরং কতগুলো হৃদয়কে সে স্পর্শ ও জাগ্রত তার মধ্যেই লুকিয়ে রয়েছে। সেই মাপকাঠিতে বিচার করলে ভাই আজও আমাদের বেঁচে আছে। সে এখনও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। চিরকাল ভালোবাসায়, স্মরণে থাকবে’।
