আজকের দিনেখেলাবাংলার আয়নাবিশ্বভারত

Ronaldinho : ফুটবলকে বিদায় বলেননি জাদুকর, ৪৬ বছর বয়সে ফের বুট পরছেন রোনাল্ডিনহো

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- অবসর ভেঙে ফের মাঠে নামতে চলেছেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডিনহো (Ronaldinho)। ২০১৮ সালে অবসর নেওয়ার ৮ বছর পর, ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় সারির ক্লাব রাভেনা FC-র জার্সিতে দেখা যাবে তাঁকে। ১৫ নভেম্বর ফোরলির বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হবে বিশ্বকাপজয়ী এই তারকার (Ronaldinho)। ব্রাজিল ফুটবলের জাদুকরকে শেষবার পেশাদার মঞ্চে দেখা গিয়েছিল ২০১৫ সালে, ফ্লুমিনেন্সের জার্সিতে। তার তিন বছর পর, ২০১৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন। তারপর কেটে গেছে ৮টা বছর। প্রদর্শনী ম্যাচ, ফুটসাল, বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও পেশাদার ফুটবল থেকে দূরে ছিলেন তিনি (Ronaldinho)। অবশেষে সেই অপেক্ষার অবসান।

 

ইতালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেনা FC শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, (Ronaldinho) তাদের হয়ে খেলবেন রোনাল্ডিনহো। ক্লাব সূত্রে খবর, গত জুন মাসেই তাঁর সঙ্গে চুক্তি সেরে ফেলা হয়েছিল। শুধু ফুটবলার হিসেবেই নয়, ক্লাবের অংশীদারিত্বও কিনেছেন ব্রাজিলিয়ান তারকা। ফলে মালিক এবং ফুটবলার, (Ronaldinho) দুই ভূমিকাতেই দেখা যাবে তাঁকে। রাভেনার অন্য মালিক ইগনাজিয়ো কাপ্রিয়ানি জানিয়েছেন, “আমরা চাই গোটা রাভেনা শহর আমাদের ক্লাবের পাশে দাঁড়াক। রোনাল্ডিনহোর মতো বিশ্ব তারকা যদি এই শহরের হয়ে খেলে, (Ronaldinho) তার থেকে বড় অনুপ্রেরণা আর কিছু হতে পারে না।” ইতালির ফুটবল রোনাল্ডিনহোর কাছে অচেনা নয়। (Ronaldinho) ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত তিনি খেলেছেন এসি মিলানের হয়ে। সেই সময় সান সিরোয় তাঁর জাদুতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। বার্সেলোনা, পিএসজি, গ্রেমিওর মতো ক্লাবে খেলে তিনি জিতেছেন ব্যালন ডি’অর, (Ronaldinho) চ্যাম্পিয়ন্স লিগ এবং ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ।

 

এই প্রত্যাবর্তনের নেপথ্যে রয়েছে একটি আবেগঘন লক্ষ্যও (Ronaldinho)। গত অগস্টে ইতালিতে এসে রোনাল্ডিনহো বলেছিলেন, তাঁর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা ২৯৯। ৩০০ গোলের মাইলফলক ছুঁতে চান তিনি (Ronaldinho)। সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আমি দলকে সাহায্য করতেই এসেছি, আর নিজের ৩০০তম গোলটা করতে চাই।” সেই একটা গোলের জন্যই আবার মাঠে ফিরছেন সাম্বা জাদুকর। ৪৬ বছর বয়সে এসেও ফুটবলের প্রতি যে ভালোবাসা এতটুকু কমেনি, তা আবারও প্রমাণ করলেন রোনাল্ডিনহো (Ronaldinho)। সিরি আ নয়, তৃতীয় ডিভিশন হলেও তাঁর উপস্থিতিই রাভেনা শহরের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় মুহূর্ত হতে চলেছে। (Ronaldinho) এখন অপেক্ষা শুধু ১৫ নভেম্বরের, ফোরলির বিরুদ্ধে সেই ম্যাচের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *