FIFA Window : ফিফা উইন্ডোর বাইরেও দেশের জন্য ছাড়, সাফে ৩ ফুটবলার দিচ্ছে মোহনবাগান
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- অতীতের বিবাদ ভুলে দেশের স্বার্থে বড় সিদ্ধান্ত (FIFA Window) মোহনবাগানের। ফিফা উইন্ডোতে না থাকা সত্ত্বেও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য তিন ফুটবলারকে ছাড়ছে সবুজ-মেরুন। সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী ও প্রিয়াংশ দুবেকে জাতীয় শিবিরে পাঠানো হচ্ছে। ৪ থেকে ১৭ নভেম্বর (FIFA Window) ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। অংশ নিচ্ছে ৬ দেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। ফিফার নিষেধাজ্ঞায় খেলছে না নেপাল।
টুর্নামেন্ট ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় ফুটবলার (FIFA Window) ছাড়া নিয়ে অনিশ্চয়তা ছিল। অতীতে ইউনিটি কাপের মতো টুর্নামেন্টে ফুটবলার ছাড়েনি মোহনবাগান। ক্লাবের যুক্তি ছিল, চোট পেলে চিকিৎসার দায় ক্লাবের। এবার ফেডারেশন আশ্বাস দেওয়ায় জট কাটল। ৩১ অক্টোবর জাতীয় শিবিরে যোগ দেবেন তিন ফুটবলার। এদিকে ৯ থেকে ১৭ নভেম্বর ফিফা উইন্ডোতে ভারতের সিনিয়র দল নিউজিল্যান্ডে (FIFA Window) দুটি প্রীতি ম্যাচ খেলবে, ১২ ও ১৫ নভেম্বর। সাফে ভারতের ম্যাচ ৫ নভেম্বর পাকিস্তান ও ১১ নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে। ফলে সাফে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর সম্ভাবনাই বেশি। ২০০৯ সালেও বাংলাদেশে অনূর্ধ্ব-২৩ দল পাঠিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফেডারেশনের সঙ্গে সমঝোতায় বড় মন দেখাল মোহনবাগান। শিরোপা রক্ষার লড়াইয়ে নামার আগে জাতীয় দলের জন্য স্বস্তির খবর এই তিন ফুটবলারের (FIFA Window) যোগদান।
