আজকের দিনেতিলোত্তমা

মেসি কাণ্ডে টানাপোড়েন: অরূপ-স্বরূপের ফ্ল্যাটে পুলিশ, ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: – মেসি কাণ্ডে থানায় হাজিরা না দেওয়ায় জোর টানাপোড়েনের মধ্যেই বেহালার সাহাপুর কলোনিতে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিল পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা আবাসন।

মেসি কাণ্ডে এখনও বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেননি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টেও মেলেনি রক্ষাকবচ। এরই মাঝে সোমবার বেহালার সাহাপুর কলোনিতে অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

ফ্ল্যাট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ওই ফ্ল্যাটে পরিবারের লোকজন নিয়ে থাকতেন স্বরূপ বিশ্বাস। সূত্রের খবর, ফ্ল্যাটের ভিতরে চলছে জোর তল্লাশি। বড় কোনও তথ্য বা নথির খোঁজেই এই অভিযান বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, তোলাবাজি ও শ্লীলতাহানি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন স্বরূপ বিশ্বাস। আর মেসি কাণ্ডে ৫ ধারায় FIR হয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। বারবার তলব সত্ত্বেও তিনি থানায় হাজিরা দেননি।

একদিকে মেসি কাণ্ডে হাজিরা নিয়ে টানাপোড়েন, অন্যদিকে স্বরূপের ফ্ল্যাটে পুলিশি তল্লাশি — দুই ঘটনায় চাপ বাড়ছে একদা প্রভাবশালী বিশ্বাস পরিবারের উপর। তদন্ত কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *