আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Election Commission : রাজ্যের একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা কমিশনের, জেনে নিন কোথায় ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করল নির্বাচন কমিশন। মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বেশ কয়েকটি বুথে পুর্ননির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ২রা মে, শনিবার এই বুথগুলিতে পুনর্নির্বাচন হবে। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত অভিযোগ পাওয়া কেন্দ্রগুলিতে নিজে গিয়ে স্ক্রুটিনি করেছিলেন । তারপরেই আজ বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনঃনির্বাচনের সিদ্ধান্তের কথা জানানো হলো ।

মগরাহাট পশ্চিম বিধানসভার উত্তর ইয়ারপুর প্রাথমিক বিদ্যালয় (রুম ২), নজরা প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), দেউলা প্রাথমিক বিদ্যালয় (রুম ১), ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), একতারা মালয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১ ও ২), একতারা মালয়া ধোড়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১), বাহিরপুয়া কুরকুরিয়া প্রাথমিক বিদ্যালয় (রুম ১, ২, ৩) বুথে পুনঃনির্বাচন হচ্ছে। ডায়মন্ড হারবার বিধানসভার বাগদা জুনিয়র হাই স্কুল, চাঁদা প্রাথমিক বিদ্যালয় (রুম ২), হরিদেবপুর প্রাথমিক বিদ্যালয়, রায়নগর প্রাথমিক বিদ্যালয় বুথে পুনর্নির্বাচন হবে।

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে বেশ কয়েকটি বুথে ইভিএমে বিকৃতির অভিযোগ উঠেছিল। ঘটনায় রিপোর্ট করেছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গতকাল ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার ফোন করেছিলেন রাজ্যের CEO মনোজ আগরওয়াল ও রাজ্যে নিযুক্ত বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৭৭ টি বুথ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ এসেছিল। কোথাও ইভিএম এ টেপ মারার অভিযোগ, কোথাও আতর দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছিল।

সমস্ত ধরনের অভিযোগ খতিয়ে দেখে পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ ২৪ পরগনা জেলার দুটি বিধানসভার ১৫ টি বুথে আগামীকাল ২ রা মে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *