আজকের দিনেবাংলার আয়নাভারতরাজনীতি

BJP : বিজেপিতে নয়া পদ ‘রাষ্ট্রীয় সংগঠক’, প্রবীণ-নবীনের সেতুবন্ধনে জোর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-সংগঠনের বিস্তারের সঙ্গে সঙ্গে অভিজ্ঞ কর্মীদের গুরুত্ব বাড়াতে বিজেপির ইতিহাসে প্রথমবার তৈরি হল ‘রাষ্ট্রীয় সংগঠক (বিশিষ্ট কর্মী সংযোগ)’ পদ। দিল্লিতে সদর দফতর থেকে পুরনো কর্মী, প্রাক্তন পদাধিকারী ও দীর্ঘদিনের সংগঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষাই এই পদের মূল কাজ।

সোমবার পয়লা জুন দিল্লিতে সাংগঠনিক রদবদলের মাঝেই নতুন পদ ঘোষণা করল বিজেপি। দলের জাতীয় সভাপতি নিতিন নবীন চালু করলেন ‘রাষ্ট্রীয় সংগঠক’ পদ। পুরো নাম ‘রাষ্ট্রীয় সংগঠক (বিশিষ্ট কর্মী সংযোগ)’।

দলের ব্যাখ্যা, দ্রুত বিস্তার ও বড় হওয়া সাংগঠনিক কাঠামোর চাপে বহু প্রবীণ ও অভিজ্ঞ কর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ছিল। সেই শূন্যস্থান পূরণ করতেই এই দায়িত্ব। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুরনো কর্মীদের মতামত ও পরামর্শ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন এবং তাঁদের অভিজ্ঞতাকে সংগঠনের কাজে লাগাবেন। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা প্রবীণ কর্মীদের ফের সক্রিয় করাও থাকবে তাঁর দায়িত্বে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন রাজ্য নির্বাচন ও সাংগঠনিক পুনর্গঠনের আগে এটি বিজেপির বড় কৌশল। সাংগঠনিক সম্প্রসারণ ও নতুন নেতৃত্বের উত্থানের মধ্যে ভারসাম্য রাখতে প্রবীণদের গুরুত্বের বার্তা দিতেই এই পদক্ষেপ।

দায়িত্ব পাওয়া নেতা দীর্ঘদিন পর্দার আড়ালে সংগঠন মজবুত করার কাজে যুক্ত। বর্তমানে বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের আঞ্চলিক সংগঠন মহাসচিব হিসেবে কাজ করছিলেন। এর আগে প্রায় আট বছর উত্তরপ্রদেশে বিজেপির সংগঠন মহাসচিবের দায়িত্ব সামলেছেন। আরএসএসের প্রচারক হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

শুধু বিস্তার নয়, অভিজ্ঞতাকেও সমান গুরুত্ব দিতে চাইছে বিজেপি। সংগঠন গোছাতে অভিজ্ঞ কর্মীদের পাশে পাওয়াই এখন কেন্দ্রীয় নেতৃত্বের অন্যতম কৌশল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *