আজকের দিনেবাংলার আয়না

Mamata Banerjee Niece : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির মর্মান্তিক পরিণতি, তদন্তে রামপুরহাট থানার পুলিশ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- রামপুরহাটের কুসুম্বা গ্রামে নিজের বাড়ি থেকে উদ্ধার হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি (Mamata Banerjee Niece) বৃষ্টি মুখোপাধ্যায়ের দেহ। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

জানা গিয়েছে, বৃষ্টি মুখোপাধ্যায় রামপুরহাটের একটি স্কুলে গ্রুপ-সি পদে চাকরি করতেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু হলে তাঁর নাম সামনে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, তাঁর ওএমআর শিটে ব্যাপক গরমিল রয়েছে। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি চাকরি হারান। চাকরি হারানোর পর থেকেই তিনি (Mamata Banerjee Niece) কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর।

পরিবারের সদস্যদের দাবি, গত ৪-৫ বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি (Mamata Banerjee Niece) । চিকিৎসাও চলছিল তাঁর। বাড়িতেই বেশিরভাগ সময় একা ঘরে থাকতেন, কারও সঙ্গে খুব একটা কথা বলতেন না। এর মধ্যেই তাঁর বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল, যা নিয়ে তিনি আরও মানসিক চাপে ছিলেন বলে জানা গিয়েছে।

মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়ির দোতলায় অচেতন অবস্থায় দেখতে পান ( Mamata Banerjee Niece) । খবর দেওয়া হয় রামপুরহাট থানায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামারবাড়ি। বৃষ্টি হলেন মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে। নীহারবাবু রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় গোটা কুসুম্বা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *