KANPUR PLANE CRASH : ফের বিপর্যয়! কানপুরে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান, মৃত ২ পাইলট
কিউ ইন্ডিয়া বাংলা, কানপুর :- ফের দেশে বড়সড় বিমান দুর্ঘটনা। উত্তরপ্রদেশের কানপুরে ভেঙে পড়ল বেসরকারি সংস্থার একটি প্রশিক্ষণ বিমান (KANPUR PLANE CRASH) । এই দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ চলাকালীন কানপুরের নাত্থু পুরওয়া গ্রামের গঙ্গার ব্যারেজের কাছে আচমকাই ভেঙে পড়ে বিমানটি (KANPUR PLANE CRASH) । দুই ইঞ্জিনের ছোট বিমানটিতে একজন প্রশিক্ষণরত পাইলট এবং একজন সিনিয়র পাইলট ছিলেন। সজোরে মাটিতে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে যায়। দুর্ঘটনায় দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এমার্জেন্সি টিম ও পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, কয়েক দিন আগেই ছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। সেই বিভীষিকার স্মৃতি এখনও টাটকা। সেই দুর্ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। তার মধ্যেই দেশে একের পর এক বিমান দুর্ঘটনা ঘটে চলেছে (KANPUR PLANE CRASH) । অজিত পওয়ারের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুও হয়েছে বিমান দুর্ঘটনায়।
কানপুরের এই দুর্ঘটনা ফের একবার দেশের বিমান নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। তদন্তের পরেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।
