আজকের দিনেবিশ্বভারত

মার্কিন হানায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুতে উপসাগরে বিশেষ নিরাপত্তা ভারতের

ভালোবাসা ছড়িয়ে দাও

ওয়েবডেস্ক-  আমেরিকা-ইজরায়লের আগ্রাসনে শিকার ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেইনি হত্যা দিয়ে আক্রমণের সূচনা। এর পর সেই যুদ্ধ অব্যাহত। তবে এই যুদ্ধে আঁচ পড়েছে ভারতে। ইরানের সিদ্ধান্ত হরমুজ প্রণালী বন্ধের কারণে ভারতে জ্বালানি দ্রব্যের উপর এর ব্যাপক প্রভাব পড়েছে। এবার আরও বড় মাশুল দিল ভারত। মার্কিন হামলা প্রাণ কেড়েছে তিন ভারতীয় নাগরিক। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ভারত। এই অবস্থায় হরমুজ প্রণালী, তথা উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যতরীগুলির যাতায়াতে বিশেষ সতর্কতা জারি করল ভারত। ভারত সরকারের বন্দর, জাহাজ, জলপরিবহন মন্ত্রক। এবার থেকে ওমান উপসাগর ও সংলগ্ন অঞ্চলে বিশেষভাবে নজরদারি চালানো হবে বলেও জানানো হয়েছে। ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই বড় সিদ্ধান্ত নিল ভারত। এক বিবৃতিতে বন্দর, জাহাজ ও জলপরিবহন মন্ত্রক জানিয়েছে,  ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশমন্ত্রক, ভারতীয় নৌবাহিনী, বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস, বন্ধু দেশগুলির উপকূলীয় প্রশাসন, জাহাজ পরিচালনকারী সংস্থা, নাবিক কল্যাণ সংগঠন ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেই নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, ভারত সরকারের তরফ থেকে ক্রমপরিবর্তনশীল পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। প্রতিটি ভারতীয় নাবিকের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার এই বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিগত কয়েকদিন ধরে এশিয়ায় ভারতীয় নাবিকদের নিয়ে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা সব সময় ভারতীয় নাবিকদের কল্যাণ ও মঙ্গলের স্বার্থে কাজ করে। এই বিষয়টিতে নতুন করে নজর দেওয়ার প্রয়োজন নেই।”  বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, গতকালই ওমান উপকূলের অদূরে একটি জাহাজে হামলার তীব্র নিন্দা করেছিলাম আমরা,  যেখানে দুর্ভাগ্যবশত তিন জন নাবিক প্রাণ হারিয়েছেন। জোরালো প্রতিবাদ জানানোর জন্য আমরা ভারতে নিযুক্ত আমেরিকার দূতকে তলব করেছিলাম। এই অঞ্চলে জাহাজ চলাচলের উপর ধারাবাহিকভাবে হামলার ঘটনা উদ্বেগজনক’। তিনি আরও বলেন, আমরা বারবার আলোচনা এবং কূটনীতিরর উপর জোর দিয়েছি। যাতে এই অঞ্চলে অতি দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *