আজকের দিনেবিশ্ব

‘ধ্বংস করে দেব ইরানকে’, বজ্রহুঙ্কার ট্রাম্পের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা-  ইরান-আমেরিকার বিষয়টি কিছুতেই থিতু হচ্ছে না। ইজরায়েলই মূল কাঁটা!  তেহরানকে নিশানা করে হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফের সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুঙ্কার, ইরান যদি চুক্তির শর্ত না মানে কিংবা তাঁদের আচরণ যদি যথাযথ না হয়, তাহলে যা করার তাই করব’। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় রবিবার সুইৎজারল্যান্ডে শান্তির বৈঠক বসেছিল আমেরিকা ও ইরান। পশ্চিম এশিয়ায় স্থায়ীভাবে শান্তি ফেরাতে কয়েকদিন আগেই একটি মউ স্বাক্ষর করেছে ইরান এবং আমেরিকা।  সমঝোতাপত্রের ১৪ দফা শর্ত বাস্তবায়িত ও পর্যালোচনা করতেই আমেরিকা ও ইরান দুই পক্ষ। তবে বৈঠকটি কতটা ইতিবাচক হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, প্রথম ৮০ মিনিট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় আলোচনা। তার পরে একটি বিরতি নেওয়া হয়।

এর পর বিরতির পর ফের মুখোমুখি বসার কথা ছিল। কিন্তু তার মধ্যেই ট্রাম্পের হুমকির জেরে বৈঠক ছাড়লেন ইরানি প্রতিনিধি দল। পরে অবশ্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে,  চূড়ান্ত চুক্তির ভিত মজবুত হয়েছে। তবে তেহরান আলোচনায় পারমাণবিক কর্মসূচির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকার কথা অস্বীকার করেছে। গতকাল, সোমবার আমেরিকার সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজে ইরান যদি কোনওরকম বাধা দেয়, তাহলে আমেরিকা ছেড়ে কথা বলবে না। দেশটিকে ধ্বংস করে ছাড়ব।”

ট্রাম্পের লাগাতার আক্রমণের পালটা জবাব দিয়েছে। ইরানের প্রতিনিধি দলের সদস্য মহম্মদ বাঘের কলিবফ বলেন, “শব্দ চয়নে মার্কিন প্রেসিডেন্টের সতর্ক হওয়া প্রয়োজন। ইরানের যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত তেহরান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *