‘আয়ুষ্মান ভারত’ কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষর শুভেন্দুর, এবার সুবিধা পাবে বাংলা
কিউ ইন্ডিয়া বাংলা:- এবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে বাংলা। বাংলাও যাতে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারে, তার জন্য ভোটের আগে থেকেই জোরকদমে প্রচার চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এবার সেই আয়ুষ্মান ভারত বাংলার সঙ্গে জুড়তে দিল্লিতে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত নিয়ে কেন্দ্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন তিনি। এবার এই আয়ুষ্মান ভারত প্রকল্প এই রাজ্যের ৬ কোটিও বেশি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবে। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ)-এর সঙ্গে মউ স্বাক্ষর করবে পশ্চিমবঙ্গ সরকার। পাঁচ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে।
রাজ্যের তরফে আগেই জানানো হয়েছিল, ৮ জুনের মধ্যে আয়ুষ্মান ভারত নিয়ে চুক্তি চূড়ান্ত হবে। সচিবদের বৈঠকে স্বাস্থ্য দফতরকে সেইমতো নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশের ৩৬ হাজারের সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবে। বাংলায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হবে।
রাজ্যের তরফে আগেই জানানো হয়েছে, ৮ জুনের মধ্যেই আয়ুষ্মান ভারত নিয়ে মউ চুক্তি স্বাক্ষর হবে। সচিবদের বৈঠকে স্বাস্থ্য দফতরকে সেইমতো নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ কেন্দ্রের সঙ্গে সেই বহু প্রতীক্ষিত মউ স্বাক্ষর সম্পন্ন হল। আয়ুষ্মান ভারতের নির্দেশিকা সহ বিভিন্ন প্রস্তুতি চূড়ান্ত করে করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।
