আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : সহজ ম্যাচ কঠিন করে জিতল দিল্লি ক্যাপিটালস, ত্রাতা সমীর রিজভী – ট্রিস্টান স্ট্যাবস ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- জয় দিয়ে আইপিএল ২০২৬ অভিযান শুরু করল দিল্লি ক্যাপিটালস। লখনৌয়ের ঘরের মাঠে ১৭ বল বাকি থাকতে ছয় উইকেটে রিশব পান্থ দের হারালেন অক্ষর প্যাটেলরা । দিল্লির এই ম্যাচে ত্রাতা সমীর রিজভী – ট্রিস্টান স্ট্যাবস । ১৪২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ম্যাচ হারতে বসেছিল দিল্লি। কিন্তু এই দুই ব্যাটার রুখে দাঁড়ানো শেষমেষ জয় তুলে নেয় অ্যাওয়ে টিম।

আজকে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল টস জিতে প্রথমে ব্যাটিং করতে পাঠান। লখনৌয়ের ইনিংসের শুরুতে কিছুটা ব্যতিক্রমী চিত্র দেখা যায়। দলের হয়ে ওপেন করতে আসেন অধিনায়ক ঋষভ পান্থ। তবে নতুন ভূমিকায় তিনি ব্যর্থ হন । মোট ৯টি বল খেলে ৭ রান করে তিনি রান আউট হয়ে যান । অপর ওপেনার মিচেল মার্শ ২৮ বলে ৩৫ রান করেন । লখনৌয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৩৬ রান করেন আব্দুল সামাদ । দলের বাকি ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন । নির্ধারিত কুড়ি ওভার শেষ হওয়ার আগেই অলআউট হয়ে যায় লখনৌ। শেষমেষ ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে যায় ঋষভ পান্থ এর দল । দিল্লির হয়ে তিনটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি ও টি নটরাজন ।

রান তাড়া করতে নেমে এক সময় মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস । প্রিন্স যাদব, মহম্মদ শামি ও মহসিন খানের ত্রিফলায় ছিন্ন ভিন্ন হয়ে যায়, দিল্লির টপ অর্ডার। কে এল রাহুল (০) , পাথুম নিশাঙ্কা (১) , নীতিশ রানা (১৫) ও অক্ষর প্যাটেল (০) আউট হন । এরপর দিল্লির ইনিংসের হাল ধরেন সমীর রিজভী ও ট্রিস্টান স্ট্যাবস। এই দুই ব্যাটারের মধ্যে ১১৯ রানের পার্টনারশিপ হয় । এরা দুজন যথাক্রমে ৭০ ও ৩৯ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান । ১৭ বল বাকি থাকতে ম্যাচ পকেটে পুরে নেয় দিল্লি । ম্যাচ হারলেও লখনৌয়ের তিন পেসার মহম্মদ শামি , প্রিন্স যাদব ও মহসিন খানের বোলিং সকলকে মুগ্ধ করেছে এই ম্যাচে ।

লখনৌ সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ আগামী ৫ই এপ্রিল রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে । ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৩ টে ৩০ থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *