খেলাবিশ্বভারত

Cricket-India : নিয়ম রক্ষার ম্যাচে জিতল ভারত, তবে ভালো লড়াই দিল নেদারল্যান্ড ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- নিজেদের গ্রুপের সব ম্যাচ জিতে বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলতে নামছে ভারত। প্রত্যাশামতই নেদারল্যান্ডের বিরুদ্ধে জিতল গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা । ১৭ রানের ম্যাচ জিতলেন সূর্য কুমার যাদব এর বাহিনী ।

আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব । দলে দুটি পরিবর্তন করা হয় । অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের বদলে আজকে ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিংকে খেলানো হয় । প্রথম ওভারেই উইকেট হারায় ভারত । পাকিস্তান ম্যাচের মতো আজকেও কোন রান না করে আউট হয়ে যান অভিষেক শর্মা। যা সুপার এইট পর্বের ম্যাচ শুরুর আগে কিছুটা চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে । চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিশান ১৮ রান করে আউট হয়ে যান। গত ম্যাচের মত দলের ব্যাটিংয়ের হাল ধরেন তিলক বর্মা ও অধিনায়ক সূর্য । তারা দুজন যথাক্রমে ৩১ ও ৩৪ রান করে আউট হন। দলের জন্য এই রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রান তোলার গতি অনেকটা কম ছিল । এই দুই ব্যাটারের কাছে আরেকটু দ্রুত গতিতে রান তোলার প্রত্যাশা ছিল । তবে শিবম দুবে ভারতীয় ক্রিকেট ভক্তদের নিরাশ করেননি আজকে। তিনি ৩১ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিকের ২১ বলে ৩০ রান দলের স্কোর বোর্ড কে ১৯০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে । নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে ভারত । নেদারল্যান্ডের হয়ে লোগান ভ্যান বিক ৩ টি আরিয়ান দত্ত ২টি ও কাইল কেইন একটি উইকেট
নেন ।
১৯৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে কিছুটা ধরে খেলার চেষ্টা করেন । প্রথম ১২ ওভারে ওঠে মাত্র ৯৪ রান । তখন তারা তিন উইকেট হারিয়ে ফেলে । ডাচদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন বাস ডিলিডি । ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন বরুন চক্রবর্তী । তিনি তিন ওভার বল করে মাত্র ১৪ রান খরচ করেন । শিবম দুবে দুটি , হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরা একটি করে উইকেট নেন । অধিনায়ক সূর্য কুমার আজকের ম্যাচে মোট সাতজনকে দিয়ে বল করান।

এরপর সুপার এইটের প্রথম ম্যাচ আগামী ২২ শে ফেব্রুয়ারি রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত । বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় ব্যাটাররা যে গতিতে রান তুলছিল বিশ্বকাপের ম্যাচগুলিতে কোথাও গিয়ে সেটা কমে এসেছে । সুপার এইট পর্বে ম্যাচগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে ভারতীয় দল । তার আগে হেড কোচ গৌতম গম্ভীর কে দলের এই সমস্যা শুধরে দিতে হবে। নয়তো যে কোনো ম্যাচে বিপর্যয় দেখা দিতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *