cricket…৪ কোটির ক্ষতি, বোর্ডের চুক্তিতে বিরাট অবনমন রো-কো’র! কিন্তু কেন এই সিদ্ধান্ত ?
বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদলের সম্ভাবনা। যার জন্য এক ধাক্কায় ৪ কোটি টাকা বেতন কমতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলির। কেন এই পদক্ষেপ নিতে চাইছে ভারতের নির্বাচক কমিটি? বোর্ডের নতুন চুক্তিতে দুই ধাপ নেমে যেতে পারেন রোহিত বিরাটের মতো মহাতারকারা ।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি বর্তমানে চারটি ভাগে বিভক্ত। এ+ চুক্তিতে এখন রয়েছেন রোহিত, কোহলি, জশপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এরপর আছে এ, বি ও সি বিভাগ। রিপোর্ট অনুযায়ী এ+ বিভাগটি তুলে দেওয়া হতে পারে তেমনটাই প্রস্তাব রেখেছে অজিত আগরকরের নেতৃত্বধীন নির্বাচক কমিটি। বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ+ বিভাগে থাকার সুবাদে রোহিত শর্মা ও বিরাট কোহলি বার্ষিক বেতন পান ৭ কোটি টাকা করে। কিন্তু নতুন প্রস্তাবে অনুযায়ী তারা যেতে পারেন বি বিভাগে। যেখানে বার্ষিক বেতন ৩ কোটি। যা আগের বেতনের থেকে ৪ কোটি টাকা কম। কিন্তু এ+ বিভাগের পর কেন এ বিভাগে না নামিয়ে সরাসরি বি + বিভাগে কেন রোহিত ও বিরাট যাবেন ? প্রশ্নের উত্তরে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, “ প্লেয়াররা কটা ফরম্যাট খেলছে, সেই অনুযায়ী ভাগ করা হবে। তাঁদের ঐতিহ্য বা সাফল্য দেখে নয়।”
রোহিত ও বিরাট বর্তমানে শুধু মাত্র এক ফরম্যাট এর খেলোয়াড়। টেস্ট ও টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়ে তারা শুধু মাত্র এখন দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলেন। সর্বশেষে বিসিসিআই এর পক্ষ থেকে এটাও বলা হয় যে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এপ্রিল মাসে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ পাবে তখনই সবটা পরিষ্কার হয়ে যাবে।
