আজকের দিনেভারত

ভেঙে পড়ল বায়ুসেনার কপ্টার, অসমের জোড়হাটে বড় দুর্ঘটনা, পাইলটের মৃত্যুর আশঙ্কা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- ফের বিমান দুর্ঘটনা। অসমের জোরহাটে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জোড়হাটে এয়ারবেসে বায়ুসেনার AN-32 বিমানটি নামের পরেই সেটিতে আগুন ধরে যায়। এর পরেই বিমানটি দু টুকরো হয়ে যায়। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিক জানা গেছে, বায়ুসেনার AN-32 একটি পরিবাহী বিমান। ভারতীয় বায়ুসেনার পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হত এই বিমান। এটি রুশ প্রযুক্তিতে তৈরি টুইন-ইঞ্জিন বিমানটি। শনিবার সকালে বায়ুসেনার ওই বিমানটি জোড়হাট এয়ারবেসে ল্যান্ডিংয়ের পরেই সেটিতে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে অনুমান, বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই এমার্জেন্সি রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে। খোঁজ করা হচ্ছে বিমানটির ব্ল্যাক বক্সের। ঠিক কেন দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়। ব্ল্যাক বক্স পাওয়া গেলে সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

আহমেদাবাদের বিমান দুর্ঘটনার বর্ষপূর্তির পরেই ফের এই ঘটনা ঘটল। এক বছর আগের এই বিভীষিকার স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষী প্রমাণ করার ইঙ্গিত দিলেও পাইলট সংগঠন তা মানতে রাজি নয়। এমনকী দুর্ঘটনার দরুন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা তাও যাত্রীদের পরিবারগুলি পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *