মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি, নগদ টাকা গয়না নিয়ে চম্পট
কিউ ইন্ডিয়া বাংলা :- মাথায় বন্দুক এবং গলায় ধারালো অস্ত্র ধরে দুঃসাহসিক ডাকাতি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ায় । নগদ টাকা এবং সোনা ও রুপোর গয়না নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল ।
স্থানীয় সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়ার কুলিয়া গ্রামে কেষ্ঠপদ মন্ডল এর বাড়িতে। দুঃসাহসিক এই ডাকাতির ঘটনা ঘটে । পরিবার সূত্রের খবর গতকাল রাতে দোতলা ছাদের দিকে সিড়ির ঘরে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে ডাকাত দল । পরে গৃহকর্তা কেষ্টপদ মন্ডল ও তার স্ত্রীয়ের মাথায় বন্দুক ও গলায় অস্ত্র ধরে ৬০ হাজার টাকা নগদ এবং সোনা রুপোর গয়না নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা । পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত শুরু করে ।
ঘটনার বিবরণ দিতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কেষ্টপদ মন্ডল বলেন ” দুষ্কৃতীরা এসে আমায় বলল টাকা পয়সা, সোনা গয়না যে । আমি বললাম ওইগুলো তো ব্যাংকে রাখা আছে । তা সত্ত্বেও যেটুকু ছিল ওরা নিয়ে যায় । আমার গলায় ছুরি ধরেছিল, মারধর ও করেছে আমাকে । ওদের কাছে বন্দুক ছিল” ।
দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ধরনের ডাকাতির ঘটনা ঘটায় এলাকাবাসীরা তাদের বাড়ির নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন । স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে । এবং যত দ্রুত সম্ভব প্রকৃত দোষীদের চিহ্নিত করে যোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে । এবং দ্রুত চুরি যাওয়া নগদ টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।
