আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : জয়পুরে রাজস্থানের ঘরের মাটিতে তাদেরকে পর্যুদস্ত করলো দিল্লি !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- হারের হ্যাটট্রিক এর পর রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে জয়ের রাস্তায় ফিরে এলো দিল্লি ক্যাপিটালস। মূলত ব্যাটিংয়ে পাথুম নিশানকা ও কে এল রাহুলের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে রাজস্থানকে হারাতে সক্ষম হল অক্ষর প্যাটেলের দিল্লি। পাঁচ বল বাকি থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতল তারা।

জয়পুরে আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যে দুজন ওপেনারের উইকেট হারায় রাজস্থান। তিন বলে ছয় রান করে মিচেল স্টার্ক এর বলে আউট হন যশস্বী । দ্বিতীয় ওভারের শেষ বলের আগে আউট হন বৈভব সূর্যবংশী। কাইল জেমিসনকে প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলে বোল্ড হন বৈভব । এরপর ধ্রুব জুরেল এবং রিয়ান পরাগের মধ্যে ১০২ রানের পার্টনারশিপ হয়। ৩০ বলে ৪২ রানে আউট হন ধ্রুব জুরেল। মাত্র ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন রিয়ান পরাগ। ৯০ রানে আউট হন রাজস্থান অধিনায়ক। ১৪ বলে ২০ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা । ১৪ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন ডোনোভান ফেরিরা। নির্ধারিত ২০ ওভারে ২২৫ রান তোলে রাজস্থান রয়্যালস। দিল্লির হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মিচেল স্টার্ক ।

২২৬ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে মারমুখী মেজাজে ব্যাটিং শুরু করেন দিল্লির দুই ওপেনার। প্রথম উইকেটে উঠে যায় ১১০ রান মাত্র ৯.৩ ওভারে । ৩৩ বলে ৬২ রানে আউট হন পাথুম নিশানকা। আইপিএলে এটি তার প্রথম অর্ধশতরান । অপর ওপেনার কে এল রাহুলও অর্ধশতরান করেন । তার সংগ্রহ ৪০ বলে ৭৫ রান। নীতিশ রানার সংগ্রহ মাত্র ৩৩ রান । তিনি এই ইনিংস খেলতে সময় নেন ১৭ টি বল। রাজস্থানের কোন বোলার সেইভাবে দিল্লির ব্যাটারদের পরীক্ষার মুখে ফেলতে পারেনি। এরপর ট্রিস্টান স্টাবস ১০ বলে ১৪ এবং আশুতোষ শর্মা তেরো বলে একুশ রান করে অপরাজিত থাকেন , সেই সঙ্গে পাঁচ বল বাকি থাকতে রাজস্থানের ঘরের মাটিতে দিল্লি ক্যাপিটালস তাদের কাঙ্ক্ষিত জয়টি তুলে নেয় ।

জয়পুরে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যাল তাদের চতুর্থ স্থান ধরে রাখল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *