আজকের দিনেখেলাভারত

IPL-Cricket : ঘরের মাঠে বড় রান তুলেও হার মুম্বাইয়ের, অনায়াসে জিতল হায়দ্রাবাদ …..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আবার হারলো মুম্বাই ইন্ডিয়ানস । গুজরাটের বিপক্ষে জেতার পর আজকের ম্যাচ নিয়ে পরপর দুই ম্যাচে হার হার্দিকদের। বড় রান তুলে ছয় উইকেট এর ব্যবধানে ম্যাচ হারল মুম্বাই ।

আজ ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের হয়ে ওপেন করতে নামেন উইল জ্যাকস ও রায়ান রিক্লেনটন। দুজনেই শুরু থেকে আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করেন । ব্যাটিং পাওয়ারপ্লের মধ্যে ৭৮ রান ওঠে । ২২ বলে ৪৬ রানে আউট হন উইল জ্যাকস। নীতিশ কুমার রেড্ডির বলে তিনি আউট হন । সূর্য কুমার যাদব আজকেও ব্যাট হাতে ব্যর্থ হন । জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র পাঁচ রান । নমন ধীর এর সংগ্রহ ১৭ বলে ২২ । মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া আজকে কিছুটা চালিয়ে খেলার চেষ্টা করেন। ১৫ বল খেলে তিনি ৩১ রান করেন । দক্ষিণ আফ্রিকান উইকেট রক্ষক ব্যাটার রায়ান রিক্লেনটন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫৫ বলে ১২৩ রানে । ৪৪ বলে তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করেন । শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৪৩ রান তোলে মুম্বাই।

২৪৪ রানের বিরাট লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে হায়দ্রাবাদের দুই ওপেনার। প্রথম উইকেটে ১২৯ রানের পার্টনারশিপ হয়। ২৪ বলে ৪৫ রান করে আউট হন অভিষেক শর্মা। তার সঙ্গী ট্রেভিস হেডের সংগ্রহ ৩০ বলে ৭৬। এই দুই ওপেনার হায়দ্রাবাদের রানকে সচল রাখেন। হেনরিক ক্লাসেন মুম্বাই এর বিপক্ষে দুর্ধর্ষ ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন এই উইকেট রক্ষক ব্যাটার এর সংগ্রহ ৩০ বলে ৬৫ রান। নীতিশ কুমার রেড্ডি ১৭ বলে ২১ রান করে আউট হন, যারা এই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বেমানান। তবে আনক্যাপড সলিল আরোরা ১০ বলে ৩০ রান করে হায়দ্রাবাদের জয়কে সুনিশ্চিত করেন। ক্লাসেনও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন । ১৮.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দ্রাবাদ।

আজকের ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলেন অভিষেক শর্মা – ঈশান কিশানরা। এক ম্যাচ কম খেলে আরসিবি ও তাদের পয়েন্ট সংখ্যা সমান । এ দিনের হারের পরে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গিয়েছে মুম্বাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *