WB Assembly Election 2026 : ভোটের আগের রাতে উত্তপ্ত ডোমকল, তৃণমূল-সিপিআইএম সংঘর্ষ !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যের প্রথম দফার ভোটের আগের রাতের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ডোমকল বিধানসভা । ২২শে এপ্রিল বুধবার রাতে কুপিলা সরদারপাড়া এলাকায় সিপিআইএম এবং তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় বলে খবর । জানা গেছে দুই পক্ষের তিনজন গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় সূত্রের খবর, ঘটনার সূত্রপাত হয় এক সিপিআইএম কর্মীর বাড়ির সামনে । অভিযোগ তৃণমূলের আশ্রিত এক দুষ্কৃতী ওই সিপিআইএম নেতার বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করছিল। ঘটনার প্রতিবাদ করতে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এবং তারপরে তা হাতাহাতির রূপ নেয় । সিপিআইএম কর্মীর উপর তৃণমূল কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ । পাল্টা শশুর বলে পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রথমে সিপিআইএম কর্মী ছাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে । ঘটনায় সিপিআইএমের একজন এবং তৃণমূলের দুজন কর্মী জখম হন । স্থানীয় বাসিন্দারা জখম হওয়া তিনজনকে উদ্ধার করে ডোমকল মহাকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের স্থাণান্তরিত করা হয় । বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন ।
নির্বাচনের আগের রাতে এই রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । ঘটনার পর এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।
