আইপ্যাক মামলায় মমতার ভূমিকায় প্রশ্ন সুপ্রিম কোর্টের
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপ্যাক মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের । ভোট কুশলী সংস্থা আইপ্যাক কন্যাধারের বাড়ি এবং সংস্থার অফিসে তল্লাশি চলাকালীন মমতা ঢুকে পড়া একেবারেই কাম্য নয় বলে মন্তব্য দেশের সর্বোচ্চ আদালতের । ঘটনায় আদালত জানিয়েছে এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না। এটা কোন কেন্দ্ররাজ্য বিরোধ নয় । কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে তদন্তে হস্তক্ষেপ করতে পারেনা।
এর আগেও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবী মেনকা গুরু স্বামীর উদ্দেশ্যে বলেন ” এই মামলা বা অভিযোগ, পাল্টা অভিযোগ রাজ্য বা কেন্দ্রের মধ্যে কার বিরোধ নয় । এখানে কোন মতবিরোধ নেই । একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তদন্তের মাঝে হঠাৎ করে ঢুকে পড়লেন । এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করতে পারেন না । এভাবে গণতন্ত্রের বিপন্ন করা যায় না “।
আদালত আরো জানায় রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের কার্যকলাপের ফলে গোটা গণতান্ত্রিক পরিপাঠামো এই মুহূর্তে ঝুঁকির মুখে । এখনো আচরণ গণতন্ত্রের পক্ষে ঠিক নয় বলে জানান বিচারপতি মিশ্র । এর পাশাপাশি তিনি জানান এ রাজ্যের বিভিন্ন পক্ষের আইনজীবীরা যে সওয়াল করছেন তাতে বি আর আম্বেদকরের কথা উঠে আসছে। বিচারপতি বক্তব্য ” আপনারা বিশিষ্ট মানুষ জন্য চিন্তাধারার উল্লেখ করছেন, যারা সংবিধানের প্রণেতা যারা সংবিধানকে সমৃদ্ধ করেছেন তারা হয়তো চিন্তাই করতে পারেনি যে একদিন এমন অবস্থা আসবে একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী তদন্তের মাঝখানে ঢুকে পড়ে হস্তক্ষেপ করবেন ।
