আজকের দিনেখেলা

ঘরের মাঠে জয়ে ফেরার অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স নামছে হায়দ্রাবাদের বিরুদ্ধে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর শুরুটা খুব একটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্স এর জন্য। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২০ রান তুলেও হারতে হয়েছিল নাইটের । হার ভুলে জয়ের রাস্তায় ফিরতে আজকে ইডেন গার্ডেন্সে এবারের আইপিএল সিজনের। নিজেদের প্রথম হোম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স । তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ যারা তাদের প্রথম ম্যাচ হেরেছে আরসিবির কাছে । ইডেনে কলকাতা জয় ছাড়া আর কিছুই ভাবছে না ।

গত ম্যাচের অনেক ভুল ত্রুটি নাইট টিম ম্যানেজমেন্ট কে শুধরে দিতে হবে। ব্যাটিং বিভাগ গত মাসে ভালোই পারফর্ম করেছে সেটা নিয়ে অতটা চিন্তা নেই কিন্তু জঘন্য বোলিং এর জন্য আগের দিনের জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে । জিম্বাবুয়ের ফাস্ট বলার ব্লেজিং মুজারাবানি মুম্বাই এর বিরুদ্ধে চূড়ান্তভাবে ফ্লপ হয়েছেন। আজকের এই ম্যাচে দল তাকে বসাতে পারে । প্রয়োজনে এক বিদেশী প্রথম একাদশে কম নিয়ে খেলতে পারে নাইটরা তেমনই খবর । তার জায়গায় দলে ঢুকতে পারেন উমরান মালিক । ঘরের মাঠে রভম্যান পাওয়েল এর কথা চিন্তা ভাবনা করছে ম্যানেজমেন্ট সম্ভবত প্রয়োজন পড়লে ইম্প্যাক্ট ব্যাটার হিসেবে তাকে খেলিয়ে দেখে নেওয়া যেতে পারে । বাকি দল অপরিবর্তিত থাকবে । দলের বোলিং বিভাগ এর অবস্থা বর্তমানে দুর্বল। দল বর্তমানে মাথিশা পাথিরনার দলে যোগ দেওয়ার অপেক্ষা করছে। তবে তিনি কবে ফাইনালি দলের সঙ্গে যোগ দেবেন সেটা এখনো অনিশ্চিত ।

অপরদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছেও আজকে ঘুরে দাঁড়ানোর লড়াই। আরসিবির বিরুদ্ধে অধিনায়ক ঈশান কিশান ও অনিকেত বর্মা ছাড়া কোন ব্যাটার রান পাননি। তাই দলের ব্যাটিং বিভাগকে ইডেনে ফর্মে ফিরতে হবে । বোলিং বিভাগের পারফরম্যান্স ও খুব একটা আহামরি ছিল না । গত ম্যাচে ছয় জন বোলারকে ব্যবহার করেছিল সানরা । তাদের মধ্যে চারজন ওভারপ্রতি ১০ এর বেশি রান দিয়েছিলেন যার কারণে ২৬ বল বাকি থাকতে আরসিবির বিপক্ষে ম্যাচ হারতে হয়েছিল ।

ইডেনের পিচে আজকাল বড় রানের ম্যাচ হচ্ছে । ক্রিকেট বিশেষজ্ঞদের মতে যে দল রান তাড়া করবে তারাই বেশি সুবিধা পাবে । এবার দেখার অপেক্ষায় কোন দল আজকের ম্যাচে এই টুর্নামেন্টে তাদের প্রথম জয়টি তুলে নিতে পারে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *