আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

অনুব্রতর মুখে জয় শ্রীরাম স্লোগান, প্রার্থীকে ভোটে জেতানোর আহ্বান

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- অনুব্রত মণ্ডলের গলায় উত্তরীয়। তাতে লেখা জয় শ্রীরাম। এবং তার মুখ দিয়ে জয় শ্রীরাম শ্লোগান দিতেও দেখা গিয়েছে । গতকাল শুক্রবার 26 শে মার্চ রামনগর মিছিলে এই ভাবেই হাঁটলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল । সঙ্গে ছিলেন বোলপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী চন্দ্রনাথ সিংহ ও ।

প্রসঙ্গত, রামনবমী উপলক্ষে বোলপুর পুরসভার চেয়ারম্যান-সহ ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল কর্মীরা বোলপুরে একটি ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করে। সেই শোভাযাত্রাতেই অনুব্রত মণ্ডলকে এদিন হাঁটতে দেখা যায়। তিনি শুধু মিছিলেই হাঁটেননি, দিয়েছেন জয় শ্রী রাম স্লোগানও। অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী-সহ অন্যান্য নেতাকর্মীরা। সূত্রের খবর, মিছিল শেষে ফের ‘জয় শ্রী রাম’ কথা বলে দলের প্রার্থীকে আগের তুলনায় আরও বেশি ভোটে জেতানোর আবেদনও করেন অনুব্রত মণ্ডল। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে বীরভূম জেলার রাজনীতিতে।

সংবাদমাধ্যমের সামনে অনুব্রত বলেন, ‘রামকে সবাই ভালবাসে আমরাও ভালবাসি। আমরাও রামনবমী মানি। আজকে তো রামনবমী। এই জন্যেই রামনবমীর মিছিল।’আগেই জেলার সব ক’টি বিধানসভায় জেতার কথা বলেছিলেন অনুব্রত। এ দিনই দাবি করেন এ বারের ভোটে তৃণমূল ২৩০ থেকে ২৩৫ আসনে জিতবে।আর, বোলপুরের তৃনমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহের দাবি, এ বার রাম তাঁদের আশীর্বাদ করছে।

যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি নেতা উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছুবছর আগে অনুব্রত মণ্ডলের নেত্রী জয় শ্রী রাম বললে গাড়ি থেকে নেমে গালাগালি করতেন। আজ সবাইকে রামের পায়ের তলায় আসতে হচ্ছে।’ অনুব্রত মণ্ডলের মুখে এই স্লোগান শুনে এলাকার মানুষও তাজ্জব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *