আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

আমরা কাকে প্রার্থী করবো সেটা অন্য দল ঠিক করতে পারে না, আরাবুল প্রসঙ্গে নওশাদ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- তৃণমূলে থাকাকালীন আরাবুল ইসলামের ওপর একাধিকবার সিপিআইএমের ওপর হামলার অভিযোগ উঠে এসেছিল। সেই আরাবুল তৃনমূল ত্যাগ করে বর্তমানে আইএসএফের প্রার্থী , তাদের জোটসঙ্গী সিপিআইএম । আরাবুল এর প্রার্থী হওয়া মেনে নিতে পারেনি জোট শরিক সিপিআইএম। প্রার্থী বদল চেয়েছে বামফ্রন্ট। এবার তার প্রত্যুত্তর দিলেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলেন “আইএসএফ কাকে প্রার্থী করবে সেটা দলের অভ্যন্তরীণ বিষয়। আমরা কোনও দলের লেজুড়বৃত্তি করতে পারি না।’’ ক্যানিং পূর্ব আসনে আরাবুল ইসলামকে প্রার্থী করেছে আইএসএফ। তৃণমূল থেকে আইএসএফে যোগ দেওয়া আরাবুলকে প্রার্থী করায় বামেরা বেঁকে বসেছে। যার ফলে বাম-আইএসএফ আসন সমঝোতা ধাক্কা খাচ্ছে। বৃহস্পতিবার সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছিলেন, ‘‘ওই ব্যক্তিকে ‘বগলদাবা’ করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যাবে না।’’

নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বামফ্রন্ট কি বলে সেটাই দেখার ? তবে বাম – আইএসএফ জোট যে টলমল সেটা পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *