শহরে নীতিন নবীন, দু’দিনের সফরে রয়েছে একাধিক বৈঠক
কিউ ইন্ডিয়া বাংলা : -রাজ্যে ইতিমধ্যে বেজে গেছে নির্বাচনের দামামা । আগামী ২৩ ও ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দুই দফায় বিধানসভার ভোটগ্রহণ হবে । সেই ভোট কৌশলের প্রস্তুতিতে নিউটনের একটি আভিজাত হোটেলে সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন । রাজ্য বিজেপির দুটি সংগঠনিক জোন কলকাতা এবং হাওড়া হুগলি মেদিনীপুরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি।
দুই দিনের বঙ্গ শহরে তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে । পছন্দ হয় কলকাতা মহানগর, হাওড়া, হুগলি এবং মেদিনীপুর জলের নেতৃত্বে নিয়ে বৈঠক করবেন তিনি । দ্বিতীয় দফায় কল সেন্টার এবং আইটি কর্মীদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তার । দ্বিতীয় দফায় ন্যারেটিভ টিম এবং চতুর্থ দফায় কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। প্রথম বৈঠকটি শুরু হয়েছে আজ বেলা এগারোটা থেকে । একাধিক কেন্দ্রের প্রার্থীও এই বৈঠকে থাকতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। আগামীকাল বুধবার ও তার এক বছর কর্মসূচি থাকছে কলকাতায়।
এক নজরে জেনে নেই নীতিন নবীনের সমস্ত কর্মসূচির সময়
১১ টা থেকে ২ টো কলকাতা জোনের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক। ৩.৩০ থেকে ৪.৩০ টে দলের আই টি ও কল সেন্টার নিয়ে বৈঠক। ৪.৩০ থেকে ৬ টা পর্যন্ত দলের সমাজ মাধ্যম এবং ন্যারেটিভ টিমের সঙ্গে বৈঠক। ৬ টা ৩০ থেকে ৮ টা ৩০ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক । বুধবার সকাল ৯ টা ১০ মিনিটে হোটেল থেকে বের হবেন । ৯ টা ৫৫ মিনিটে তিনি যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দির । ১০ টা ৫৫ মিনিটে সল্টলেক বিজেপি রাজ্য কার্যালয় । ১১ টা থেকে ১২ টা দলের রাজ্য নির্বাচন ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক । ১২ টা থেকে ১টা যুব, মহিলা, তপশিলি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠকে বসবেন । সেই বৈঠকে এনজিও ও ক্লাব এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা আছে। ২ টা থেকে ৩টে পর্যন্ত রাজ্যের দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে । এরপর শেষ কর্মসূচি ৩:৩০ মিনিট থেকে ৫ টা পর্যন্ত নিউটাউনের আরেকটি হোটেলে নবদ্বীপ জনের বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন সর্বভারতীয় সভাপতি। এরপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবেন।
