আজকের দিনেভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ডলারের নিরিখে রেকর্ড পতন টাকার দামে, উদ্বেগ দালাল স্ট্রিটে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে বড় ধরনের ধস নামলো ভারতের অর্থনীতিতে । শেয়ারবাজার খুলতেই ১৫০০ পয়েন্ট নামলো সেনসেক্স । এর পাশাপাশি টাকার দামেও সর্বকালীন রেকর্ড পতন হয়েছে। মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকা দাম ৯৩.৮৩ তে নেমেছে । যা সর্বকালীন পতনের রেকর্ড। গত শুক্রবারে তুলনায় ১২ পয়সা কমেছে ভারতীয় অর্থের মূল্য। যা অত্যন্ত উদ্বেগের কারণ মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

বিগত ২৮ শে ফেব্রুয়ারি থেকেই ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। বিশ্বব্যাপী অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। যা থেকে বাদ যায়নি ভারতও। হু হু করে পড়েছে ভারতীয় টাকার দর। সেনসেক্স ও নিফটি নিম্নমুখী। গত শুক্রবার ২০ই মার্চ ৯৩ টাকার বন্দী পেরিয়ে যায় ডলারের মূল্য । এরপর আবার আজকে টাকার মূল্য হয়েছে ৯৩.৮৩ । যা সর্বকালের পতনের রেকর্ড । যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পরে দালাল স্ট্রিটে রক্তক্ষরণ শুরু। যার জেরে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে ।

প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি চলছে প্রায় ৪ সপ্তাহ হতে চলল। কবে এই সংঘাত থামবে তার কোন লক্ষণ বর্তমানে দেখা যাচ্ছে না। ইরান ও ইজরায়েল এবং আমেরিকা পরস্পরের প্রতি হামলা পাল্টা হামলা চালিয়েই যাচ্ছে। যার জেরে গোটা বিশ্বের অর্থনীতিতে প্রভাব পড়ছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে ভারতীয় বাজারে দুর্দশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য বিনিয়োগকারীদের কপালে বাড়ছে চিন্তার ভাঁজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *