আজকের দিনেগ্রীন রুম

দীর্ঘ আট বছর পর সিনেমায় প্রত্যাবর্তন হতে চলেছে বিরাট ঘরণী অনুষ্কার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- দীর্ঘ আট বছর পর পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা । শেষবার ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে জিরো ছবিতে অভিনয় করেছিলেন বিরাট ঘরণী। সেই ছবি খুব একটা আর্থিকভাবে লাভবান হয়নি । মাঝে ছিল আট বছরের দীর্ঘ বিরতি। যা নিয়ে অনুরাগীদের হতাশার শেষ ছিল না । তবে এবার সিনেমার পর্দায় কামব্যাক করছেন অনুষ্কা। বি টাউনে কান পাতলে সে কথা শোনা যাচ্ছে। শাহরুখের জওয়ান ছবির পরিচালক অ্যাটলির হাত ধরে কামব্যাক হতে চলেছে তার ।

তবে বলিউডের কোন ছবিতে ফিরছেন না অনুষ্কা শর্মা। সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির নামেই পরিচালক অ্যাটলির হাত ধরে তেলেগু ছবির মাধ্যমে পর্দায় কাম ব্যাক হতে চলেছে তার। সব ঠিক থাকলে ” এএ২২এ৬” ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের এই অভিনেত্রী। জানা যাচ্ছে এটি কল্পবিজ্ঞান নির্ভর গল্প দিয়ে তৈরি একটি চলচ্চিত্র। এর আগে এই ধরনের ছবিতে কোনদিন অভিনয় করেননি অনুষ্কা। নিজের অভিনয় জীবনে প্রথমবার ছক ভাঙ্গা কাজ করবেন তিনি । সূত্রের খবর অনুষ্কার পাশাপাশি এই ছবিতে দীপিকা পাডুকোন, রশ্মিকা মান্দানা, জাহ্নবী কাপুরের মত প্রথম সারির বলিউডের অভিনেত্রীদেরকেও দেখা যাবে। রশ্মিকাকে দেখা যেতে পারে খল চরিত্রে। তবে অনুষ্কা কে এই ছবিতে পরিচালক কি ধরনের চরিত্রে ব্যবহার করতে চলেছেন সেই সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ্যে আসেনি । এই ছবির নায়ক কে হবেন সেটাও জানা যায়নি। তবে পুরো বিষয়টাই গুঞ্জন এখনো পরিচালক কিংবা অভিনেত্রী কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি এই বিষয়ে ।

প্রসঙ্গত ২০১৮ সালে মুক্তি পাওয়া জিরো ছবিতে শেষবারের মতো অভিনয় করতে দেখা গিয়েছিল অনুষ্কা শর্মা কে । ২০২২ সালে ভারতীয় তারকা মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ” চাকদা এক্সপ্রেস” এর জন্য অভিনয় শুরু করেছিলেন তিনি ছবিটা তিনিই ছিলেন প্রযোজক। তবে সেই ছবির কাজ অসম্পূর্ণ । দীর্ঘদিন পর যে গুঞ্জন অনুষ্কা সম্পর্কে উঠে আসছে সেই গুঞ্জনের সত্যতা কামনায় প্রার্থনা করছেন তার অনুরাগীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *